EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট
শুক্রবার EUR/USD কারেন্সি পেয়ারের দরপতন ঘটেছে। তবে বৃহস্পতিবারই এই দরপতন শুরু হয়েছিল, যখন এই পেয়ারের মূল্য পুনরায় 1.1267 লেভেল অতিক্রম করতে ব্যর্থ হয়—যে লেভেলটি সাইডওয়েজ চ্যানেলের আপার বাউন্ডারি হিসেবে বিবেচিত হচ্ছে। এই সাইডওয়েজ চ্যানেলটি ঘন্টাভিত্তিক টাইমফ্রেমে স্পষ্টভাবে দৃশ্যমান এবং গত এক মাসেরও বেশি সময় ধরে এই পেয়ারের মূল্য এই সাইডওয়েজ চ্যানেলের মধ্যেই অবস্থান করছে। সুতরাং, ইউরোর এই দরপতনের পেছনে মূল কারণ ছিল টেকনিক্যাল বিষয়সমূহ; অনেকে যেমনটি ধারণা করছেন, নন-ফার্ম পেরোলস বা বেকারত্বের হার সংক্রান্ত প্রতিবেদনের সাথে এই দরপতনের সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে এটি স্বীকার করতেই হবে যে, মার্কিন শ্রমবাজার বিষয়ক প্রধান দুটি প্রতিবেদনেরই ফলাফল পূর্বাভাসের চেয়ে অনেক বেশি ইতিবাচক ছিল। এর ফলে, শুক্রবারের সেশনের শেষ পর্যায়ে কারেন্সি মার্কেটে মার্কিন ডলার বাড়তি সহায়তা লাভ করে। বর্তমানে এই পেয়ারের মূল্য 1.1104–1.1114 লেভেলের দিকে এগিয়ে যাচ্ছে, যা সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি নির্দেশ করে। তাই এখন হয় এই পেয়ারের মূল্য রিবাউন্ড করবে, নতুবা এই রেঞ্জ ব্রেক করে বেরিয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। যেমনটি বারবার উল্লেখ করা হয়েছে, গত আড়াই মাস ধরে নিরবচ্ছিন্নভাবে মার্কিন ডলারের দর বৃদ্ধির পর, আরও দর বৃদ্ধির জন্য স্পষ্ট কোনো কারণ নেই।
EUR/USD পেয়ারের 5M চার্ট
5-মিনিটের টাইমফ্রেমে, শুক্রবার একটি সেল সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় ট্রেডিং সেশনের একেবারে শুরুতে, এই পেয়ারের মূল্য 1.1198–1.1218 লেভেলের নিচে নেমে আসে, যা নতুন ট্রেডারদের সহজে শর্ট পজিশন ওপেন করার সুযোগ করে দেয়। দিন শেষে ইউরোর অন্তত 40 পয়েন্ট দরপতন হয়, যার ফলে ট্রেডারদের মুনাফা নিশ্চিত হয়।
সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এখনও EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে, যা পূর্ণাঙ্গ প্রবণতায় রূপ নিয়েছে, এবং 1.1114 ও 1.1267-এর মধ্যে অবস্থিত একটি সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ট্রেডিং অব্যাহত আছে; সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোর মূল্যের কার্যকর কোনো কারেকশন হতে দেখা যায়নি, তবে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক মাসের সার্বিক প্রেক্ষাপট অনুযায়ী, এভাবে ইউরোর দরপতন হওয়ার কথা ছিল না। বর্তমানে মার্কিন ডলার ওভারবট কন্ডিশনে রয়েছে বলে মনে হচ্ছে এবং ইউরোর পক্ষে বিদ্যমান অনেক ইতিবাচক মৌলিক বিষয়কে উপেক্ষা করা হচ্ছে।
সোমবার, এই পেয়ারের মূল্য 1.1104–1.1114 লেভেলের নিচে কনসলিডেট বা স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1011-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1104–1.1114 লেভেল থেকে রিবাউন্ড করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1198–1.1218-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1011, 1.1104–1.1114, 1.1198–1.1218, 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474, 1.1527–1.1531, 1.1584–1.1594, এবং 1.1655–1.1665।
সোমবার জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্রে কোনো উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না। তাই কারেন্সি মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা দেখা যেতে পারে এবং এই পেয়ারের মূল্য সাইডওয়েজ রেঞ্জ থেকে বেরিয়ে আসবে সেই সম্ভাবনা বেশ কম।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।চার্টে কী কী রয়েছে:সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।