যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3421-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে, এই পেয়ারের মূল্য 1.3400-এর লক্ষ্যমাত্রার দিকে হ্রাস পায়।
ফেডারেল রিজার্ভের বেশ কয়েকজন কর্মকর্তা মূল্যস্ফীতি ও সুদের হারের বিষয়ে হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত দেওয়ার পর মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন ঘটেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, খাদ্য ও জ্বালানি বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক (কনজিউমার প্রাইস ইনডেক্স) 0.3% বেড়েছে, যা 0.2% বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল; অন্যদিকে সামগ্রিক ভোক্তা মূল্য সূচক 0.4% বেড়েছে, যার 0.3% বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। এর প্রতিক্রিয়ায় মার্কেটে মার্কিন ডলার ক্রয়ের প্রবণতা দেখা দেয়।
আজ যুক্তরাজ্য থেকে কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত না হওয়ায়, দিনের প্রথমার্ধে পাউন্ডের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুবই কম। ট্রেডাররা এখন ব্যাংক অফ ইংল্যান্ডের প্রতিনিধিদের সাম্প্রতিক মন্তব্য এবং সর্বশেষ প্রতিবেদন দিকে নজর দেবেন। ৫ নভেম্বরের বৈঠকে হকিশ বা কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল—যেখানে সুদের হার বাড়িয়ে 4.00% করা হয়েছিল। তা সত্ত্বেও, মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের দরপতন ঘটে, কারণ এই পদক্ষেপটি আগেই ট্রেডারদের প্রত্যাশার অন্তর্ভুক্ত ছিল। এছাড়া, বেইলি কেবল ইঙ্গিত দিয়েছিলেন যে দ্বিতীয় দফায় সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বেশি, তবে তা নির্ভর করবে জ্বালানির মূল্য আগের পর্যায়ে ফিরে আসে কিনা তার ওপর। পরবর্তীতে ৯ নভেম্বর জুরিখে বাণিজ্য ও উন্মুক্ত অর্থনীতি নিয়ে আলোকপাত করলেও, বেইলি সুদের হারের ব্যাপারে কিছু বলেননি। এটি ১৪ অক্টোবরের পরিস্থিতির অনুরূপ; সেদিনও সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্যে সুদের হার নিয়ে কোনো দিকনির্দেশনা ছিল না, যার ফলে GBP/USD পেয়ারের মূল্যের কারেকশন শুরু হয়েছিল। ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর মুদ্রানীতি হকিশ বা কঠোর করার ইঙ্গিত না দেওয়ায় পাউন্ডকে সহায়তা জোগানোর মতো কিছু ছিল না, আর গতকালের প্রতিবেদনেও কোনো আশার আলো দেখা যায়নি। এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রতিবেদন প্রকাশের পর প্রায় ০.৫% বৃদ্ধি পাওয়া মার্কিন ডলার পাউন্ডের তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে। আমার ধারণা, ইউরোপীয় সেশনের শেষভাগ পর্যন্ত এই কারেন্সি পেয়ার চাপের মুখেই থাকবে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3368-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3345-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3368-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ শুধুমাত্র কারেকশনের অংশ হিসেবে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3324-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3345 এবং 1.3368-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
সেল সিগন্যালপরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3324-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিচের দিকে নামলে আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3298-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্টের আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3345-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3324 এবং 1.3298-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।