যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1134-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের 40 পিপসেরও বেশি দরপতন ঘটেছে।
মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দরপতন অব্যাহত রয়েছে। যদিও গতকাল ইউরোজোনে প্রকাশিত প্রতিবেদনগুলোর ফলাফল বেশ সন্তোষজনক ছিল, তবুও মার্কিন অর্থনৈতিক প্রতিবেদন এক্ষেত্রে অধিক প্রভাব ফেলেছে। জার্মানির চূড়ান্ত মুদ্রাস্ফীতি প্রতিবেদনে দেখা গেছে, অক্টোবরে বার্ষিক ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার 2.8%-এ দাঁড়িয়েছে (সেপ্টেম্বরে সূচকটি 3.3%-এ পৌঁছছিল এবং আগস্টে 2.9% ছিল)। অন্যদিকে, মাসিক ভিত্তিতে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি 0.6% বাড়লেও, অক্টোবরে 0.2% হ্রাস পেয়েছে। হারমোনাইজড ইনডেক্স বা সমন্বিত সূচকেও বার্ষিক ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার 2.8% রেকর্ড করা হয়েছে। জার্মানির পরিসংখ্যান অফিস ডেস্টাটিসের প্রধান রুথ ব্র্যান্ড উচ্চ মুদ্রাস্ফীতির কারণ হিসেবে জ্বালানির মূল্যকে চিহ্নিত করেছেন। এতে উল্লেখ করা হয়েছে যে, অক্টোবরের শুরুতে জ্বালানির ওপর দেওয়া ছাড় সম্ভবত মূল্যস্ফীতির গতি কিছুটা কমিয়ে দিয়েছে, তাই মুদ্রাস্ফীতির এই মন্থরতা সাময়িক হতে পারে। ইতালির শিল্প উৎপাদন সেপ্টেম্বর মাসে আগের মাসের তুলনায় 1.2% বৃদ্ধি পেয়েছে, যা 0.7%-এর পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে এবং আগের মাসের 1.2% পতনের পর পুনরুদ্ধার পরিলক্ষিত হয়েছে। প্রসঙ্গত, ইউরোস্ট্যাটের প্রাথমিক তথ্যানুযায়ী, ইউরোজোনে অক্টোবরে মুদ্রাস্ফীতির হার 4.0% ছিল (সেপ্টেম্বরে যা ছিল 3.8%) এবং মূল মুদ্রাস্ফীতির হার ছিল 2.5%। এর ফলে ১৭ ডিসেম্বরের বৈঠকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সুদের হার বাড়িয়ে 2.75% করার প্রত্যাশা আরও দৃঢ় হয়েছে।
আজ ইউরোজোনে গুরুত্বপূর্ণ কোনো প্রতিবেদন প্রকাশের সম্ভাবনা না থাকায় ট্রেডাররা ইসিবির ইকোনমিক বুলেটিনের দিকে দৃষ্টিপাত করছে। এই বুলেটিনের তথ্যই নির্ধারণ করবে যে, সাম্প্রতিক দরপতনের পর ইউরো কিছুটা ঘুরে দাঁড়াতে পারবে কি না। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক যদি মুদ্রানীতির ক্ষেত্রে হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত দেয়, তবে ইউরোর চাহিদা বাড়বে; কারণ ট্রেডাররা ইতোমধ্যেই ১৭ ডিসেম্বরের মধ্যে সুদের হার 2.75%-এ পৌঁছানোর বিষয়টি ধরে নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে ইউরোর পুনরুদ্ধারের সুযোগ সীমিত হতে পারে, কারণ মার্কিন ডলারের দর বৃদ্ধির সম্ভাবনা ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশার ওপর নির্ভর করছে—ওয়ালারের মন্তব্যের পর ডিসেম্বরে মার্কিন সুদের হার বৃদ্ধির সম্ভাবনা 96.3%-এ দাঁড়িয়েছে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1121-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1092-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1121-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1073-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1092 এবং 1.1121-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যালপরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1073-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1042-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1092-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1073 এবং 1.1042-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।