যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 159.20-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণে আমি মার্কিন ডলারের বাই পজিশন ওপেন করিনি এবং বেশ কার্যকর একটি ঊর্ধ্বমুখী মুভমেন্ট কাজে লাগাতে পারিনি।
দুই দিনের ব্যবধানে এই কারেন্সি পেয়ারের মূল্য প্রায় 158 থেকে বেড়ে প্রায় 160-এর কাছাকাছি পৌঁছেছে। এর মূল কারণ ছিল মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের ফলাফল: টানা তৃতীয় মাসের মতো যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার পূর্বাভাস ছাড়িয়ে গেছে। এছাড়া, ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত ডিসেম্বরে সুদের হার আবারও বৃদ্ধির সম্ভাবনাকে জোরালো করেছে। ট্রেডাররা এখন মার্কিন সুদের হার 50 বেসিস পয়েন্ট বৃদ্ধির ক্ষীণ সম্ভাবনাকেও বিবেচনায় নিতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে সুদের হারের ব্যবধান আবারও বাড়ছে; পাশাপাশি, স্টক মার্কেটের সাম্প্রতিক অস্থিরতার সময় জাপানি ইয়েনের যে বাড়তি চাহিদা (নিরাপদ বিনিয়োগ হিসেবে) তৈরি হয়েছিল, তা-ও এখন কিছুটা কমে এসেছে।
একই সময়ে, জাপানে প্রকাশিত প্রতিবেদনের ফলাফল অনুযায়ী ব্যাংক অফ জাপান কর্তৃক সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে। অক্টোবরে উৎপাদনকারী পর্যায়ে পণ্যের দাম আগের মাসের 6.8% থেকে বেড়ে 7.1%-এ পৌঁছেছে, যা মন্থর পূর্বাভাসের বিপরীতে ইতিবাচক ফলাফল; মাসিক ভিত্তিতে এই হার বেড়েছে 0.7%, যা মে মাসের পর সর্বোচ্চ। সোয়াপ মার্কেটের বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ১৮ ডিসেম্বরের বৈঠকে ব্যাংক অফ জাপানের সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় 82%। তেল ও সংশ্লিষ্ট পণ্যের মূল্যবৃদ্ধির কারণেই মূলত এই পরিস্থিতি তৈরি হয়েছে—অক্টোবরে তেলের দর প্রতি ব্যারেল $100-এর উপরে ছিল এবং অনেক কোম্পানি ওই মাসেই তাদের পণ্যের দাম পুনর্নির্ধারণ করেছে। তেল, কাঁচামাল ও খাদ্য আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল একটি দেশের জন্য ইয়েনের দরপতন জীবনযাত্রার ব্যয়ের চাপকে আরও বাড়িয়ে তোলে। উল্লেখ্য, কাজুও উয়েদা সুদের হার আরও বৃদ্ধির সম্ভাবনা খোলা রেখেছেন; তবে সুদের হার নিরপেক্ষ অবস্থানের কাছাকাছি পৌঁছে যাওয়ায়, ডিসেম্বরের পরবর্তী সময়ে সুদের হার পরিবর্তনের সময়সীমা এখনো অনিশ্চিত।
সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জাপানি কর্তৃপক্ষ ইয়েনের দর পরিবর্তনের গতি এবং এর বিশৃঙ্খল প্রকৃতি নিয়ে ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছে। অনেক ট্রেডার মনে করছেন, ইয়েন সংক্রান্ত সতর্কবার্তা আরও জোরালো হতে পারে, তবে কেবল মৌখিক হুমকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা সংক্রান্ত প্রত্যাশার কারণে মার্কিন ডলার অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে; এমনকি ব্যাংক অফ জাপান যদি সুদের হার বাড়ানোর গতি ত্বরান্বিতও করে, তবুও মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের সাথে পাল্লা দেওয়া তাদের জন্য কঠিন হবে। কারেন্সি মার্কেটে সরাসরি কোনো হস্তক্ষেপ ছাড়া কেবল মৌখিক সতর্কবার্তা হয়তো সাময়িকভাবে এই পেয়ারের দরের পরিবর্তনকে কিছুটা ধীর করতে পারে, কিন্তু USD/JPY কারেন্সি পেয়ারের মূল্যের 160-এর লেভেল অতিক্রম করে ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 160.23-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 159.81-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 160.23-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 159.60-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 159.81 এবং 160.23-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যালপরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 159.60-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 159.23-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 159.81-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 159.60 এবং 159.23-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।