১৬ নভেম্বর কীভাবে GBP/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

শুক্রবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

শুক্রবার পুরো দিনজুড়ে GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় ছিল, যদিও দিনের একমাত্র গুরুত্বপূর্ণ প্রতিবেদন—মার্কিন প্রডিউসার প্রাইস ইনডেক্স বা উতপাদক মূল্য সূচকের (PPI)—ফলাফল প্রত্যাশার চেয়ে কম ছিল। নতুন ট্রেডারদের মনে করিয়ে দেওয়া ভালো যে, মুদ্রাস্ফীতি যত বেশি হয়, ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি তত কঠোর ও আগ্রাসী হওয়ার সম্ভাবনা থাকে, যা মার্কিন ডলারের জন্য ইতিবাচক। অন্যদিকে, মুদ্রাস্ফীতি যদি কমে যায় বা পূর্বাভাসের চেয়ে কম থাকে, তবে তা মুদ্রানীতির ক্ষেত্রে হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের সম্ভাবনা কমিয়ে দেয়। তাই শুক্রবার, মার্কিন উৎপাদক মূল্য সূচকের ফলাফলের প্রভাবে মার্কিন ডলারের কিছুটা দরপতন হওয়ার সম্ভাবনা ছিল। ব্যাংক অফ ইংল্যান্ডের মুদ্রানীতিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ মার্কিন ডলার এককভাবে ট্রেড করা হয় না; বরং অন্যান্য কারেন্সির বিপরীতে পেয়ার হিসেবে ট্রেড করা হয়। সেই অনুযায়ী, মুদ্রাস্ফীতি, মুদ্রানীতি, শ্রমবাজারের পরিস্থিতি এবং জিডিপি—উভয় দেশ, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য—উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যবশত, গত তিন মাস ধরে ট্রেডার, বিশ্লেষক এবং বিশেষজ্ঞরা ইউরো বা পাউন্ডকে সহায়তা জোগাতে পারে এমন অন্যান্য বিষয়ের দিকে প্রায় কোনো নজরই দেননি। গত কয়েক সপ্তাহে যৌক্তিকভাবেই পাউন্ডের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদনের শক্তিশালী ফলাফলের পর, মাত্র এক সপ্তাহের ব্যবধানে পাউন্ডের মূল্য দৈনিক ও সাপ্তাহিক টাইমফ্রেমে সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারিতে ফিরে এসেছে। এই সপ্তাহে আবারও পাউন্ডের মূল্যের পরবর্তী মুভমেন্ট নির্ধারিত হবে।

GBP/USD পেয়ারের 5M চার্ট

শুক্রবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। দিনজুড়ে এই পেয়ারের মূল্য কোনো গুরুত্বপূর্ণ লেভেল বা এরিয়ার কাছাকাছি পৌঁছায়নি। সর্বশেষ সেল সিগন্যালটি বৃহস্পতিবার গঠিত হয়েছিল।

সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং পুনরায় সেই পর্যায়ে নেমে এসেছে, যেখান থেকে আগের ঊর্ধ্বমুখী প্রবণতাটি শুরু হয়েছিল। ইউরোর তুলনায় পাউন্ড স্টার্লিংয়ের মূল্য সাধারণত অনেক বেশি যৌক্তিকভাবে মুভমেন্ট প্রদর্শন করে, তাই এই কারেকশন শেষ হওয়ার পর আবারও পাউন্ডের মূল্য ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। অধিকাংশ টাইমফ্রেমের টেকনিক্যাল চিত্র অনুযায়ী সামগ্রিকভাবে এই কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দৈনিক ও সাপ্তাহিক টাইমফ্রেমের সাইডওয়েজ চ্যানেলগুলোতে এই পেয়ারের উল্লেখযোগ্য দরপতনের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সোমবার, এই পেয়ারের মূল্য 1.3175–1.3180 এরিয়ার নিচে স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3096–1.3107-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর এই পেয়ারের মূল্য 1.3175–1.3180 লেভেল থেকে রিবাউন্ড করলে নতুন ট্রেডাররা লং পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.3259–1.3267-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096–1.3107, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, এবং 1.3631–1.3641। সোমবার যুক্তরাজ্যে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই, তবে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের গভর্নর কেভিন ওয়ার্শ ভাষণ দেবেন। কেভিন ওয়ার্শের বক্তব্যের প্রভাবে মার্কিন ডলারের দর আরও বৃদ্ধি পেতে পারে, কারণ ট্রেডাররা ক্রমাগত মার্কিন ডলার ক্রয়ের কারণ খুঁজছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।চার্টে কী কী রয়েছে:সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।