যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1006-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মাত্র 12 পিপস দরপতন ঘটেছে।
সোমবার ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের মধ্যে বেথ হ্যাম্যাক সবচেয়ে উল্লেখযোগ্য মন্তব্যটি করেছেন। ৫ নভেম্বর জুরিখে তিনি জানিয়েছিলেন যে, তিনি বড় পদক্ষেপের পরিবর্তে ছোট ছোট এবং ঘন ঘন সমন্বয়ের পথ বেশি পছন্দ করেন। তবে এবার তিনি স্পষ্টভাবে বলেছেন, যদি উচ্চমাত্রার মুদ্রাস্ফীতি স্থায়ী রূপ নেয়, তবে ফেডারেল রিজার্ভকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সুদের হার আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। উল্লেখ্য, হ্যাম্যাক অক্টোবরে সুদের হার বাড়ানোর পক্ষে ভোট দিয়েছিলেন; অর্থাৎ, তাঁর অবস্থান বজায় থাকলেও এখন তাঁর বক্তব্যে কঠোর মনোভাব পরিলক্ষিত হচ্ছে। গতকাল ইউরোজোনে প্রকাশিত প্রতিবেদনের ফলাফল সার্বিক পরিস্থিতির উন্নতিতে কোনো সহায়তা করেনি। আগস্ট মাসে ইউরোজোনের শিল্প উৎপাদন 0.5% হ্রাস পেয়েছে, আর সেপ্টেম্বর মাসে তা 0.3% বৃদ্ধির পূর্বাভাসের বিপরীতে মাত্র 0.2% বেড়েছে। এছাড়া, আগের মাসের তুলনায় বার্ষিক ভিত্তিতে শিল্প উৎপাদনের হার 1.5% হ্রাস পেয়েছে, যা আগের মাসে ছিল 1.1% হ্রাস পেয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রে 'এম্পায়ার স্টেট ইনডেক্স' 7.80-এ নেমে এসেছে, যেখানে 17.60-এ পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছিল এবং অক্টোবরে সূচকটি 25.50-এ ছিল। তবে এই দুর্বল ফলাফল মার্কিন ডলারের ঊর্ধ্বমুখী প্রবণতাকে বাধাগ্রস্ত করতে পারেনি।
আজ ইউরোজোন এবং জার্মানিতে প্রকাশিতব্য ZEW সূচকগুলোর ফলাফল অক্টোবরের ফলাফল সাথে তুলনা করে দেখা উচিত। গতমাসে ইউরোজোনের সেন্টিমেন্ট সূচকটি 25.8 থেকে কমে 18.5-এ নেমে এসেছিল, যেখানে পূর্বাভাস ছিল 24.2; এর প্রতিক্রিয়ায় ইউরোর দরপতন ঘটেছে। জার্মানির ক্ষেত্রে এক্সপেকটেশন সূচক 28.1 ছিল এবং কারেন্ট সিচুয়েশন সূচক -35.9 ছিল। বিশ্লেষকরা এখন ইউরোজোনের সূচক 19.1 এবং জার্মানির জন্য 28.8-এ পৌঁছানোর—অর্থাৎ সামান্য বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন, আর কারেন্ট সিচুয়েশন সংক্রান্ত সূচকটি -35.0 হতে পারে বলে ধারণা করা হচ্ছে—যা উল্লেখযোগ্য কোনো পুনরুদ্ধারের ইঙ্গিত দেয় না। আমার মতে, যদি ZEW সূচকের ফলাফল পূর্বাভাসের চেয়ে নেতিবাচক হয়, তবে ইউরোর ওপর চাপ দ্রুত ফিরে আসবে এবং ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে ইউরোর মূল্যের টেকসই পুনরুদ্ধারের আশা করা কঠিন হয়ে পড়বে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1035-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1015-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1035-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1002-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1015 এবং 1.1035-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
সেল সিগন্যালপরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1002-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.0981-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1015-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1002 এবং 1.0981-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।