মঙ্গলবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের মিশ্র মুভমেন্ট পরিলক্ষিত হয়েছে, তবে দিনের কোনো এক পর্যায়ে এই পেয়ারের মূল্য পুনরায় স্থানীয় সর্বনিম্ন লেভেলের নেমে আসে। সংক্ষেপে বলতে গেলে, চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়েও ইউরোর দরপতন অব্যাহত ছিল। এই দরপতন কতটা যৌক্তিক, তা নিশ্চিত করে বলা কঠিন। এখন সব ট্রেডারের কাছেই এটি স্পষ্ট যে, বর্তমান নিম্নমুখী প্রবণতার পেছনে কোনো যৌক্তিক কারণ নেই। ট্রেডাররা ক্রমাগত মার্কিন ডলার কিনে চলেছে এবং ইউরোর সপক্ষে থাকা ইতিবাচক বিষয়গুলোকে পুরোপুরিভাবে উপেক্ষা করছে। গত তিন মাস ধরে এই ধারা অব্যাহত রয়েছে। গতকাল ইউরোপীয় ইউনিয়ন থেকে 'ZEW ইকোনমিক সেন্টিমেন্ট ইনডেক্স' প্রকাশিত হয়েছে, যার ফলাফল বেশ ইতিবাচক ছিল; অন্যদিকে, যুক্তরাষ্ট্রে প্রকাশিত খুচরা বিক্রয় সূচকের ফলাফল নিরপেক্ষ ছিল এবং শিল্প উৎপাদনের সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল দুর্বল ছিল। অর্থাৎ, চারটি প্রতিবেদনের মধ্যে তিনটিই ইউরোর অনুকূলে ছিল। তা সত্ত্বেও, দিনশেষে EUR/USD পেয়ারের মূল্য দিনের শুরুর তুলনায় হ্রাস পেয়েছে। সুতরাং, বর্তমান পরিস্থিতিতে সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট মার্কেটের ওপর তেমন কোনো প্রভাব ফেলছে না এবং মৌলিক অর্থনৈতিক সূচকগুলো ইউরোর এই নাজুক অবস্থার পেছনে কোনো ভূমিকা রাখছে না।
EUR/USD পেয়ারের 5M চার্টমঙ্গলবার 5-মিনিটের টাইম ফ্রেমে তিনটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, যার কোনোটিই খুব একটা কার্যকর ছিল না। এটি স্পষ্ট যে, এই পেয়ারের মূল্য ইতোমধ্যে অত্যন্ত নিম্ন লেভেলে রয়েছে, তাই আরও দরপতনের খুব একটা সম্ভাবনা নেই। তা সত্ত্বেও, মার্কেটে বিয়ারিশ প্রবণতা বজায় রয়েছে; ফলে লং পজিশনের তুলনায় শর্ট পজিশন ওপেন করাটাই বেশি যুক্তিযুক্ত হবে।
বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা গঠিত হতে শুরু করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোর মূল্যের কার্যকর কোনো কারেকশন হতে দেখা যায়নি। গত কয়েক মাসের সার্বিক প্রেক্ষাপট অনুযায়ী, এভাবে ইউরোর দরপতন হওয়ার কথা ছিল না। বর্তমানে মার্কিন ডলার ওভারবট কন্ডিশনে রয়েছে বলে মনে হচ্ছে এবং ইউরোর পক্ষে বিদ্যমান অনেক ইতিবাচক মৌলিক বিষয়কে উপেক্ষা করা হচ্ছে।
বুধবার, এই পেয়ারের মূল্য 1.1011 লেভেলের নিচে কনসলিডেট বা স্থিতিশীল অবস্থান গ্রহণ করলে নতুন ট্রেডাররা নতুন শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.0940–1.0952-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1011 লেভেলের কনসলিডেট বা স্থিতিশীল হলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1104–1.1114-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.0888–1.0896, 1.0940–1.0952, 1.1011, 1.1104–1.1114, 1.1198–1.1218, 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474। বুধবার ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের বক্তব্য অনুষ্ঠিত হবে, সেইসাথে ইইউ-এর অক্টোবরের মুদ্রাস্ফীতির দ্বিতীয় প্রাক্কলন প্রকাশিত হবে এবং যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী প্রকাশিত হবে হবে। এসব প্রতিবেদনের কোনোটিই সম্ভবত মার্কেটে তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে না বা বিদ্যমান প্রবণতার পরিবর্তন ঘটাবে না।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।চার্টে কী কী রয়েছে:সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।