EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১৮ নভেম্বর

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.0988-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মাত্র 12 পিপস দরপতন ঘটেছে।

গতকাল প্রকাশিত ইউরোপীয় প্রতিবেদনগুলোর ফলাফল বেশ শক্তিশালী ছিল। ইউরোজোনের ZEW সূচকটি ১৯.১-এর পূর্বাভাসের বিপরীতে ২৬.৫-এ উন্নীত হয়েছে, যেখানে আগের মাসে এটি ১৮.৫ ছিল—তাত্ত্বিকভাবে এই ফলাফলের প্রভাবে ইউরোর দর বৃদ্ধি পাওয়ার কথা ছিল। তবে, বিনিয়োগকারীদের একটি জরিপ দুই অঞ্চলের সুদের হারের পার্থক্যের প্রভাবকে ছাপিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয়; ফলে মার্কিন ডলারের দর আবারও বৃদ্ধি পেয়েছে। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে সুদের হার বাড়ানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে, আর সাধারণত সুদের হার বৃদ্ধি পেলে যেকোনো কারেন্সি শক্তিশালী হয়। মুসালেম ২০২৭ সালের বসন্ত পর্যন্ত বেশ কয়েকবার সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। উইলিয়ামস বলেছেন, বর্তমান প্রতিবেদনগুলোর ফলাফল থেকে এটি স্পষ্ট যে অর্থনীতি শক্তিশালী রয়েছে এবং মুদ্রাস্ফীতি দ্রুতই কমছে না। তিনি এখনই খুব কঠোর পদক্ষেপ নিতে না চাইলেও, আগামী বছর আর্থিক নীতিমালা আরও কঠোর করার সম্ভাবনা উড়িয়ে দেননি। যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদনগুলোও এই বক্তব্যের সপক্ষে কাজ করেছে: দেশটির খুচরা বিক্রয় সূচক ০.১% পূর্বাভাসের বিপরীতে ০.২% বেড়েছে এবং আমদানিকৃত পণ্যের মূল্য ০.৭% প্রত্যাশার বিপরীতে ১.১% বৃদ্ধি পেয়েছে—এই ফলাফলও মার্কিন ডলারের পক্ষেই গেছে। আমার মতে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের তুলনায় ফেডারেল রিজার্ভ যতক্ষণ পর্যন্ত বেশি দৃঢ়প্রতিজ্ঞ থাকবে, ততক্ষণ ইউরোজোনের শক্তিশালী জরিপগুলো ইউরোকে কেবল সাময়িকভাবেই সমর্থনই দিতে পারবে এবং EUR/USD পেয়ারের ওপর চাপ অব্যাহত থাকবে।

আজ দিনের প্রথমার্ধে ইউরোর জন্য দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে। প্রথমে অক্টোবরের মুদ্রাস্ফীতি সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হবে; পূর্বাভাস অনুযায়ী, সূচকটি ৩.৮% থেকে বেড়ে ৪.০%-এ পৌঁছাতে পারে, যেখানে মূল মুদ্রাস্ফীতি ২.৫%-এ অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের বৈঠকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংককে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে হতে পারে—তবে এই বিষয়টি আগে থেকেই ট্রেডাররা প্রত্যাশার অন্তর্ভুক্ত রয়েছে, তাই এই তথ্যের ভিত্তিতে ইউরো খুব একটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম।

দ্বিতীয় প্রতিবেদনটি আরও বেশি তাৎপর্যপূর্ণ, আর তা হলো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের 'আর্থিক স্থিতিশীলতা সংক্রান্ত প্রতিবেদন'। বছরে দুবার—মে ও নভেম্বর মাসে—প্রকাশিত এই নথিতে ইউরোজোনের আর্থিক ব্যবস্থায় বিদ্যমান ঝুঁকিগুলো মূল্যায়ন করা হয়; যার মধ্যে ব্যাংকের অবস্থার পাশাপাশি বন্ড ও ইকুইটি মার্কেটের পরিস্থিতিও অন্তর্ভুক্ত থাকে। ট্রেডারদের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে বোঝা যায় যে ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা মার্কেটের ভঙ্গুর পরিস্থিতি নিয়ে কতটা উদ্বিগ্ন। আর এই উদ্বেগের ওপরই নির্ভর করে যে, ভবিষ্যতে আর্থিক নীতিমালা কঠোর করার ক্ষেত্রে আর কতটা অবকাশ রয়েছে।

এ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনটি ২৭ মে প্রকাশিত হয়েছিল। সে সময় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করেছিল যে, এখনো উচ্চ পর্যায়ের ঝুঁকি বজায় রয়েছে। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছিল—মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিভ্রাট, ঐতিহাসিক মানদণ্ডের তুলনায় ইকুইটির উচ্চ মূল্যায়ন, এবং নন-ব্যাংক আর্থিক মধ্যস্থতাকারী ও প্রাইভেট-ক্রেডিট মার্কেটে বিদ্যমান সংকট, যা আর্থিক খাতের উপর চাপ আরও বাড়িয়ে তুলতে পারে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এই অঞ্চলের ব্যাংকগুলোকে মূলধন ও মুনাফার দিক থেকে স্থিতিশীল বলে অভিহিত করলেও, নন-ব্যাংক খাতের ওপর এবং বাণিজ্য ও জ্বালানির মূল্যের প্রতি সংবেদনশীল বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর ব্যাংকগুলোর নির্ভরশীলতার বিষয়টি তুলে ধরেছিল। তুলনামূলকভাবে, নভেম্বর মাসে প্রতিবেদনটির মূল বিষয়বস্তু ছিল—বাণিজ্য শুল্ক, নন-ব্যাংক আর্থিক মধ্যস্থতাকারীদের সাথে ব্যাংকগুলোর সংযোগ এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ট্রেজারি বন্ডের অবস্থান।

যদি এবারের প্রতিবেদনে সভারিন মার্কেট এবং নন-ব্যাংক খাতের ঝুঁকি নিয়ে মে মাসের তুলনায় আরও কঠোর অবস্থান ফুটে ওঠে, তবে ডিসেম্বরে সুদের হার ২.৭৫%-এ উন্নীত করার পর আরও সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা বাড়বে এবং ইউরোর মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা সীমিত হয়ে পড়বে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1019-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.0991-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1019-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.0976-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.0991 এবং 1.1019-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.0976-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.0957-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.0991-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.0976 এবং 1.0957-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

চার্টে কী আছে:হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই। হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।