EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২০ নভেম্বর

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.0986-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে, এই পেয়ারের মূল্য 1.0968-এর লক্ষ্যমাত্রার দিকে নেমে আসে।

ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের মন্তব্য EUR/USD কারেন্সি পেয়ারের উপর ব্যাপক প্রভাব ফেলছে এবং মার্কিন ডলারের চাহিদা বাড়াচ্ছে। ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট মেরি ডেলি গতকাল বলেছেন যে, আর্থিক নীতিমালা আরও ধীরে ধীরে কঠোর করতে হবে এবং সম্ভবত এখনও অনেক কাজ বাকি রয়েছে। তিনি আরও জানান, যদি মজুরি বা মূল্যস্ফীতি বেড়ে যায়, তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে—যদিও বর্তমানে তিনি এমন কোনো সম্ভাবনা দেখছেন না। স্পষ্টতই, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদনের দুর্বল ফলাফল—যেমন ফিলাডেলফিয়া ফেড ইনডেক্স ( 20.6-এর পূর্বাভাসের বিপরীতে 6.3) এবং জবলেস ক্লেইমস বা বেকার ভাতার আবেদনের সংখ্যা (198k-এর পূর্বাভাসের বিপরীতে 203k)—ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের বক্তব্যের আলোকে সামগ্রিক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটায়নি।

আজ ক্রিস্টিন লাগার্ড এবং জোয়াকিম নাগেল বক্তব্য রাখবেন, তবে তাদের কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়ার সম্ভাবনা কম, কারণ তাদের অবস্থান সম্পর্কে ইতোমধ্যেই সবাই অবগত। নাগেল ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন এবং বলেছেন যে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন হতে পারে। তিনি উল্লেখ করেন যে, মুদ্রাস্ফীতি দ্রুত 2%-এর লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনা সম্ভব, তবে ইরান-সংক্রান্ত যুদ্ধের প্রভাব পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ব্যাংক অফ ইতালির গভর্নর ইগনাজিও ভিসকো বলেছেন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব হলো মুদ্রাস্ফীতিকে স্থায়ী রূপ না দিতে দেওয়া; তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষতি না করে সুদের হার কতটা বাড়ানো উচিত, তা নিয়ে তারা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে। তিনি জুন ও সেপ্টেম্বর মাসে সুদের হার বৃদ্ধিকে 'মাঝারি মাত্রায় কঠোর' পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে আরও পদক্ষেপ গ্রহণের প্রয়োজন হতে পারে। ট্রেডাররা অনেক আগেই ডিসেম্বরে সুদের হার 2.50% থেকে 2.75%-এ উন্নীত হওয়ার বিষয়টি ধরে নিয়েছে এবং অনেকেই ধারণা করছেন আপাতত এবারই শেষবারের মতো সুদের হার বাড়ানো হচ্ছে; সংশ্লিষ্ট ব্যক্তিদের মন্তব্য এই ধারণাকে আরও জোরালো করছে। আজকের প্রকাশিতব্য প্রতিবেদনের মধ্যে রয়েছে জার্মানির উৎপাদক মূল্য সূচক (আগের মাসে 1.9% বৃদ্ধির পর এবার 0.9% বৃদ্ধির পূর্বাভা দেয়া হয়েছে) এবং ইউরোজোনের ভোক্তা আস্থা সূচক (অক্টোবরে যা ছিল -17.9)। আমার মতে, মুদ্রানীতির ক্ষেত্রে ফেডারেল রিজার্ভের হকিশ বা কঠোর অবস্থানের ফলে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেলেও, কেবল ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বক্তব্য ইউরোর মূল্য বৃদ্ধির যথেষ্ট হবে না।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1013-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.0993-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1013-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.0980-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.0993 এবং 1.1013-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.0980-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.0958-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.0993-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.0980 এবং 1.0958-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

চার্টে কী আছে:হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই। হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।