GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২০ নভেম্বর

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3140-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে, এই পেয়ারের মূল্য 1.3121-এর লক্ষ্যমাত্রার দিকে নেমে আসে।

ফেডারেল রিজার্ভ নীতিনির্ধারকদের বক্তব্য মার্কিন ডলারের চাহিদা ব্যাপকভাবে বাড়াচ্ছে এবং ব্রিটিশ পাউন্ডের দরপতন ঘটাচ্ছে। এই সপ্তাহেও ফেড কর্মকর্তারা সুদের হার বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মার্কিন ডলারকে শক্তিশালী করছে। গতকাল প্রকাশিত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সূচকগুলো দুর্বল ফলাফলের প্রভাবে কারেন্সি মার্কেটে তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি। আজ দিনের প্রথমার্ধে ব্রিটিশ পাউন্ডের মূল্যের মুভমেন্ট মূলত দুটি প্রতিবেদনের ওপর নির্ভর করবে: যুক্তরাজ্যের খুচরা বিক্রয় সূচক এবং সরকারের নিট ঋণ গ্রহণের পরিমাণ। দ্বিতীয় সূচকটি সরকারি রাজস্বের তুলনায় ব্যয়ের আধিক্য নির্দেশ করে; অর্থাৎ, যেকারণে ঘাটতি মেটাতে দেশটির সরকারকে নতুন বন্ড ইস্যু করতে হয়। সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ছিল £24.5 বিলিয়ন পাউন্ড—যা £23.8 বিলিয়ন পাউন্ডের পূর্বাভাসের চেয়ে কম এবং আগের মাসের £17.3 বিলিয়ন পাউন্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২৮ অক্টোবরের বাজেট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি ঋণ জিডিপির 4.2% হারে বৃদ্ধি পাওয়ার কথা রয়েছে; তাই বাজেট প্রতিবেদনে যেকোনো ধরনের অবনতি দ্রুত ব্রিটিশ পাউন্ডের দরপতন ঘটায়।

খুচরা বিক্রয় সূচকও বেশ গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরে সূচকটি 0.4% হ্রাস পেয়েছিল, যেখানে 0.1% হ্রাসের প্রত্যাশা করা হয়েছিল; জ্বালানি-বহির্ভূত বিক্রি 0.7% কমেছিল। বর্তমানে ট্রেডাররা সূচকটি যথাক্রমে 0.0% এবং 0.1% পরিবর্তনের প্রত্যাশা করছে। যদি আসন্ন প্রতিবেদনগুলোর ফলাফল দুর্বল হয় এবং টানা দ্বিতীয় মাসের মতো খুচরা বিক্রি কমে যায়, তবে পাউন্ডের ওপর তাৎক্ষণিকভাবে চাপ ফিরে আসবে। সেক্ষেত্রে, ব্যাংক অফ ইংল্যান্ড কর্তৃক সুদের হার আরও বাড়ানোর যৌক্তিকতা দুর্বল হয়ে পড়বে। আমার মতে, মার্কিন ডলারের শক্তিশালী চাহিদা বজায় থাকায়, যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রতিবেদনের দুর্বল ফলাফল কারণে GBP/USD পেয়ারের মূল্য বাড়লেও সেই প্রবণতা দীর্ঘস্থায়ী হবে না।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3140-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3121-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3140-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3104-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3121 এবং 1.3140-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3104-এর (চার্টে লাল লাইন) লেভেল অতিক্রম করে নিচের দিকে নামলে আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3082-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্টের আশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের নেতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3121-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3104 এবং 1.3082-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

চার্টে কী আছে:হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই। হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।