ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3104-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। তবে, এই পেয়ারের উল্লেখযোগ্য দরপতন ঘটেনি।
সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের খুচরা বিক্রয় সূচকে বড় ধরনের পতনের পর অক্টোবর মাসের প্রতিবেদনে কিছুটা স্বস্তিজনক ফলাফল পরিলক্ষিত হলেও, ব্রিটিশ পাউন্ডের ওপর এর তেমন কোনো প্রভাব পড়েনি। অক্টোবর মাসে মাসিক ভিত্তিতে খুচরা বিক্রয় সূচক ০.৭% বৃদ্ধি পেয়েছে, যেখানে কোনো পরিবর্তনের পূর্বাভাস ছিল না (০.০%)। জ্বালানি তেল বাদে খুচরা বিক্রয়ের পরিমাণ বেড়েছে ০.৯%, অথচ সূচকটি ০.১% হ্রাসের আশঙ্কা করা হয়েছিল। জ্বালানি তেল বাদে বার্ষিক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ২.৫%-এ—যা ১.৭%-এর পূর্বাভাসের চেয়ে বেশি এবং আগের মাসের ০.৪% (যা আগে ০.৮% থেকে কমিয়ে সংশোধন করা হয়েছিল) হারের তুলনায় অনেক বেশি। পরিস্থিতির এই নাটকীয় পরিবর্তন ইঙ্গিত দেয় যে, ভোক্তা ব্যয়ের দীর্ঘস্থায়ী পতন নিয়ে যে উদ্বেগ ছিল, তা এখনো বাস্তবে রূপ নেয়নি। এই সূচকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত না করে ব্যাংক অব ইংল্যান্ড মুদ্রানীতি কতটা কঠোর করতে পারবে তা ভোক্তা চাহিদার ওপরই নির্ভর করে। অক্টোবরে বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ৩.৬% এবং বেকারত্বের হার ছিল ৪.৬%। খুচরা বিক্রয় সূচকের এই শক্তিশালী ফইলাফল কঠোর মুদ্রানীতি বজায় রাখার পক্ষে যুক্তি জোগায়।
দিনের দ্বিতীয়ার্ধে মার্কিন ডলার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে। ইউনিভার্সিটি অফ মিশিগান কনজিউমার সেন্টিমেন্ট ইনডেক্সের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে; অক্টোবর মাসের ৪৮.০-এর বিপরীতে সূচকটি এবার ৫১.০-এ পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া, পারিবারিক মুদ্রাস্ফীতি প্রত্যাশা বিষয়ক প্রতিবেদনও প্রকাশ পাবে—বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, আগামী এক বছরের জন্য এই হার ৪.৩% হতে পারে, যা আগের ৪.৭% থেকে কম। এই সূচকটি গুরুত্বপূর্ণ, কারণ মুদ্রাস্ফীতি বিষয়ক প্রত্যাশা শেষ পর্যন্ত পণ্যের মূল্যের ওপর দীর্ঘস্থায়ী চাপ সৃষ্টি করে। দ্বিতীয়ত, ফেড সদস্য ক্রিস্টোফার ওয়ালার এবং লিসা কুকের বক্তব্যও গুরুত্বপূর্ণ হবে। হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদনের ইতিবাচক ফলাফলের সংমিশ্রণ ব্রিটিশ পাউন্ডের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3150-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3114-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3150-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ যুক্তরাষ্ট্রে আসন্ন প্রতিবেদনের পূর্বাভাসের তুলনায় দুর্বল ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3097-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3114 এবং 1.3150-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
সেল সিগন্যালপরিকল্পনা #1: আজ পাউন্ডের মূল্য 1.3097-এর (চার্টে লাল লাইন) লেভেল অতিক্রম করে নিচের দিকে নামলে আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3067-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্টের আশা করছি। আজ যুক্তরাষ্ট্রে আসন্ন প্রতিবেদনের প্রত্যাশার তুলনায় ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3114-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে 1.3097 এবং 1.3067-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।