যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.3070-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল।
আর্থিক নীতিমালার ক্ষেত্রে মার্কিন ফেড কর্মকর্তাদের হকিশ বা কঠোর অবস্থান এবং মার্কিন অর্থনৈতিক সূচকের শক্তিশালী ফলাফল সত্ত্বেও পাউন্ডের দর বেড়েছে—এই বৈপরীত্যটির দিকে মনোযোগ দেয়া উচিত। গতকাল জন উইলিয়ামস জানিয়েছেন যে, মার্কিন অর্থনীতি যদি প্রত্যাশার চেয়ে অধিক স্থিতিশীলতা প্রদর্শন করে অথবা জ্বালানির মূল্য বাড়তে থাকে, তবে পরপর কয়েকটি বৈঠকে সুদের হার বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গতকাল প্রকাশিত প্রতিবেদনগুলোর ফলাফল হকিশ বা কঠোর অবস্থানধারীদের যুক্তিকে আরও জোরালো করেছে। কনফারেন্স বোর্ড ভোক্তা আস্থা সূচক ৯২.৪-এর পূর্বাভাসের বিপরীতে ১০৩.৩-এ পৌঁছেছে; অথচ অক্টোবরে সূচকটি ৯১.৯ এবং সেপ্টেম্বরে ৮৪.২ ছিল। একই সময়ে, এসঅ্যান্ডপি/কেস-শিলার সূচক অনুযায়ী আবাসন মূল্য সূচক প্রত্যাশার চেয়ে কম রয়েছে—অর্থাৎ আগের বছরের তুলনায় ২.৬% বেড়েছে (পূর্বাভাস ছিল ২.৭%-এ পৌঁছানোর)। এটি ইঙ্গিত দেয় যে, উচ্চ সুদের হারের চাপে আবাসন খাত এখনও চাপের মধ্যে রয়েছে।
বুধবার পাউন্ড সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটগত কোনো সহায়তা ছাড়াই দিনটি শুরু করছে, কারণ দিনের প্রথমার্ধে যুক্তরাজ্য থেকে কোনো অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে না। ফলে ব্রিটিশ পাউন্ডের মূল্যের দুর্বল মুভমেন্ট বজায় থাকবে এবং এই মুভমেন্টও সামগ্রিকভাবে কারেন্সি মার্কেটের পরিস্থিতির ওপর নির্ভর করবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন খবরের প্রতি পাউন্ডের দুর্বল প্রতিক্রিয়া এর একটি উদাহরণ। অক্টোবরের খুচরা বিক্রয় সূচক ও মূল্যস্ফীতি প্রতিবেদন প্রকাশের পরও কোনো স্পষ্ট কারেকশন দেখা যায়নি; এমনকি ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার বাড়িয়ে ৪.০০ শতাংশ করার সিদ্ধান্ত নিলেও পাউন্ড উল্টো দরপতনের শিকার হয়েছে। এমতাবস্থায়, বাইরের কোনো সহায়তা ছাড়া নিজস্ব মোমেন্টামের প্রভাবে পাউন্ডের মূল্য বৃদ্ধির আশা করা যায় না।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3118-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3090-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3118-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ পাউন্ডের মূল্য বৃদ্ধির প্রত্যাশা করা বেশ কঠিন বলেই মনে হচ্ছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3075-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3090 এবং 1.3118-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
সেল সিগন্যালপরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3075-এর (চার্টে লাল লাইন) লেভেল অতিক্রম করে নিচের দিকে নামলে আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3050-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্টের আশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের নেতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3090-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3075 এবং 1.3050-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।