USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৬ নভেম্বর

জাপানি ইয়েন ট্রেডিংয়ের বিশ্লেষণ ও টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 159.24-এর লেভেল টেস্ট করেছিল, যা মার্কিন ডলারের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে, এই পেয়ারের প্রায় 50 পিপস দরপতন ঘটেছে।

গতকাল যুক্তরাষ্ট্রে প্রকাশিত অর্থনৈতিক প্রতিবেদনই USD/JPY পেয়ারের মূল্যের মূল চালিকাশক্তি ছিল। অধিকাংশ সূচকেই ফলাফলগুলো বেশ শক্তিশালী ছিল, তবুও জাপানি ইয়েন তাতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। প্রতিবেদনে দেখা গেছে, তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বার্ষিক ৪.৩% হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। ব্যবসায়িক বিনিয়োগ ও ভোগ্যব্যয়ের প্রভাবে আগের প্রাক্কলনটি উল্লেখযোগ্যভাবে ঊর্ধ্বমুখী সংশোধিত হয়েছে। 'কোর পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার' (PCE) সূচকটি বার্ষিক ভিত্তিতে ৩.৩%-এ পৌঁছেছে এবং সামগ্রিক সূচকটি ৩.৮%-এ পৌঁছেছে; এর অর্থ হলো, দেশটিতে মুদ্রাস্ফীতি কমছে না, বরং আরও ত্বরান্বিত হচ্ছে। এটি জোরালো ইঙ্গিত যে, ফেডারেল রিজার্ভকে মুদ্রানীতি ক্ষেত্রে কঠোর অবস্থান অব্যাহত রাখতে হবে। তবে এর কিছু ভিন্ন দিকও ছিল। ডিউরেবল গুডস অর্ডার মাত্র ০.২% বেড়েছে, এর মূল উপাদানটি ০.৫% বেড়েছে এবং ব্যক্তিগত ব্যয় বেড়েছে ০.৩%—তবে মূল্যস্ফীতির প্রভাব সমন্বয় করলে দেখা যায়, প্রকৃত ব্যয় বরং কিছুটা কমেছে। ব্যক্তিগত আয় বেড়েছে ০.৭% এবং সঞ্চয়ের হার ছিল ৪.১%।

সাধারণত, এই ধরনের ফলাফলের প্রভাবে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়ে USD/JPY পেয়ারের মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা ঘটেনি। ইয়েনের মূল্য স্থিতিশীল থেকে 160-এর নিচে অবস্থান করেছে। ট্রেডাররা এই 160-এর লেভেলটিকে একটি সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হিসেবে বিবেচনা করে এবং এটি টেস্ট হওয়ার সম্ভাবনার ব্যাপারে সতর্ক থাকে। জাপানের অভ্যন্তরীণ প্রতিবেদনও ইয়েনকে সহায়তা যুগিয়েছে। গতকাল জাপানে করপোরেট পরিষেবা মূল্য সূচক প্রকাশিত হয়েছে, যা বার্ষিক ভিত্তিতে বেড়ে ৪.২%-এ পৌঁছেছে; এছাড়া ব্যাংক অফ জাপানের 'কোর সিপিআই' ছিল ২.৩%। ব্যাংক অফ জাপানের বোর্ড সদস্য মাকোতো সাকুরাই জানিয়েছেন, আগামী বছরের মাঝামাঝি নাগাদ সুদের হার ২%-এ পৌঁছাতে পারে। তিনি ১৮ ডিসেম্বরের সুদের হার বৃদ্ধির বিষয়টিকে প্রায় নিশ্চিত বলে মনে করছেন; ট্রেডাররাও এই সম্ভাবনাকে প্রায় ৮০% হিসেবে মূল্যায়ন করছে।

আমার মতে, মুদ্রানীতির ক্ষেত্রে ব্যাংক অফ জাপানের কঠোর অবস্থান গ্রহণের প্রত্যাশা অটুট থাকায়, যুক্তরাষ্ট্রে প্রকাশিত প্রতিবেদনের শক্তিশালী ফলাফল সত্ত্বেও USD/JPY পেয়ারের মূল্য 160-এর উপরে যাবে না এবং ইয়েনের মূল্য বর্তমান রেঞ্জেই অবস্থান করবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 159.58-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 159.26-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 159.58-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 159.10-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 159.26 এবং 159.58-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 159.10-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল অতিক্রম করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 158.77-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 159.26-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 159.10 এবং 158.77-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

চার্টে কী আছে:হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই। হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।