EUR/NZD এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (২৩ আগস্ট, ২০১৬ ইং)

ওয়েভ বিশ্লেষণ:

এটা খুবই হতাশাজনক যে, এই ক্রস পেয়ার 1.6904 লেভেলের রেসিস্ট্যান্স লাইন ভেদ করার পরেও ইম্পালসিভ আকারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ, 1.5837 লেভেলের দিকে ঊর্ধ্বমুখী যাত্রা শুরু হবে বলে আমরা আশাবাদী। এই লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারলে 1.6904 লেভেল বা আরও উপরের লক্ষ্যমাত্রায় যাত্রা অব্যাহত থাকবে।

স্বল্পমেয়াদের ক্ষেত্রে, প্রবণতা 1.5366 লেভেলের নিচে চলে আসতে পারে এবং এরপর ঊর্ধ্বমুখী প্রবণতা 1.5649 লেভেল বা আরও উপরে 1.5837 লেভেলের দিকে চলমান থাকতে পারে।

লেনদেনের পরামর্শ:

আমাদের স্টপ স্পর্শ করার কারণে অল্প মুনাফা হয়েছ। আমরা 1.5370 লেভেলের কাছাকাছি অথবা 1.5649 লেভেল ভেদ করে উপরে ওঠার পর ক্রয় করব এবং 1.5180 লেভেলে স্টপ নির্ধারণ করব।