EUR/JPY এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (৩০ আগস্ট, ২০১৬ ইং)

ওয়েভ বিশ্লেষণ:

104.03 লেভেলের স্বল্পমেয়াদি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ভেদ করার কারণে ঊর্ধ্বমুখী প্রবণতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, যা পরবর্তী ঊর্ধ্বমুখী লক্ষ্যমাত্রা হিসাবে 118.58 এবং 122.00 লেভেলের দিকে চলতে থাকবে বলে আশা করা যায়। এটা সম্ভাব্য বিপরীত S/H/S বটম দ্বারা সাপোর্ট পাবে (এটা খুব একটা ভালো সাপোর্ট হিসাবে কাজ করবে বলে মনে হয় না)। 113.80 লেভেল ভেদ করে উপরে ওঠার কারণে সহজেই বটম তৈরি হয়েছে এবং তাৎক্ষণিক লক্ষ্যমাত্রা 125.13 লেভেল ছাড়াও পরবর্তী দুইটি লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে।

দীর্ঘমেয়াদের ক্ষেত্রে, আমরা আরও ঊর্ধ্বমুখী চাপের আশা করছি। আমাদের মনে হচ্ছে 149.56 লেভেল থেকে শুরু হওয়া কারেকটিভ হ্রাস সম্পন্ন হয়েছে এবং নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হচ্ছে।

লেনদেনের পরামর্শ:

আমরা 114.05 লেভেল থেকে ইউরোতে লং পজিশনে আছি 113.05 লেভেলে স্টপ নির্ধারণ করেছি। আপনি যদি এখনও ইউরোতে লং পজিশনে না থাকেন, তাহলে 114.28 লেভেল ভেদ করে উপরে ওঠার পর ক্রয় করুন এবং 113.05 লেভেলে স্টপ নির্ধারণ করুন।