EUR/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ ( ৫ সেপ্টেম্বর, ২০১৬ ইং)

পর্যালোচনা:

EUR/USD পেয়ারের মুভমেন্ট বিতর্কিত ছিলো, কারণ এটা সংকীর্ণ সাইডওয়েস চ্যানেল অনুসরণ করেছে এবং মার্কেটে অস্থিতিশীলতার সংকেত ছিলো। পূর্ববর্তী ইভেন্টগুলোর প্রেক্ষিতে প্রবণতা এই সপ্তাহে 1.0949 এবং 1.1363 লেভেলের মধ্যে ওঠানামা করেছে। তাই এই অঞ্চলের মধ্যে অর্ডার দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রবণতা সাইডওয়েস চ্যানেল সম্পন্ন না করা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। গত সপ্তাহে প্রবণতা 1.1363 লেভেলের টপে উন্নীত হয় এবং পরবর্তীতে 1.1156 লেভেলের বটমের দিকে যাত্রা করে। আজকে চার ঘণ্টা চার্ট অনুযায়ী চলতি নিম্নমুখী প্রবণতা কারেকশন কাঠামোর মধ্যেই অবস্থান করবে। এছাড়াও, রেসিস্ট্যান্সের অবস্থান 1.1274 - 1.1363 এর মধ্যে (1.1363 লেভেল ডাবল বটমের সাথে অবস্থান করছে)। যদি এই পেয়ার 1.1274 লেভেলের প্রথম রেসিস্ট্যান্স লাইন ভেদ করতে ব্যর্থ হয়, তাহলে উক্ত লেভেলের নিচে বাজারে বিয়ারিশ পরিস্থিতি তৈরি হবে। যেহেতু বাজারে নতুন কিছুই ঘটেনি, তাই বাজারে বুলিশ প্রবণতা নেই। দীর্ঘ মেয়াদের ক্ষেত্রে, 1.1274 লেভেলের নিচে বিক্রয় করুন এবং 1.1046 লেভেলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন। প্রবণতা যদি 1.1046 লেভেলের সাপোর্ট ভেদ করে, তাহলে এটা H4 টাইমফ্রেম অনুযায়ী 1.0949 লেভেলের ডাবল বটম স্পর্শ করার জন্য নিম্নমুখী প্রবণতা চলমান রাখবে।