GBP/USD পেয়ারের টেকনিক্যাল বিশ্লেষণ (৫ সেপ্টেম্বর, ২০১৬ ইং)

পর্যালোচনা:

গত সপ্তাহে GBP/USD পেয়ার রেসিস্ট্যান্স ভেদ করেছে এবং এর ফলে 1.3241 লেভেল শক্তিশালী সাপোর্টে পরিণত হয়েছে। 1.3241 লেভেলে 61.8% ফিবানচি লেভেল অবস্থিত এবং আশা করা যায় এই লাইনটি আজ শক্তিশালী সাপোর্ট হিসাবে কাজ করবে। প্রবণতা যেহেতু 61.8% ফিবনচি লেভেলের উপরে অবস্থিত , তাই বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। GBP/USD পেয়ার 1.3241 লেভেলের নতুন সাপোর্ট থেকে বুলিশ প্রবণতা অব্যাহত রেখেছে। মূল্য বর্তমানে বুলিশ চ্যানেলের মধ্যে রয়েছে। পূর্ববর্তী ঘটনাগুলোর প্রেক্ষিতে বলা যায়, GBP/USD পেয়ার 1.3141 এবং 1.3536 (1.618% ফিবানচি) লেভেলের মধ্যে ওঠানামা করবে। H1 চার্টে রেসিস্ট্যান্সের অবস্থান 1.3435 এবং 1.3536 লেভেলে। এছাড়াও, 1.3357 লেভেল দৈনিক পিভট পয়েন্ট হিসাবে কাজ করছে। সুতরাং প্রবণতা 1.3250 লেভেল ভেদ করলে সেটা ক্রয় সংকেত হবে এবং এর ফলে লক্ষ্যমাত্রা হবে 1.3445 লেভেল। প্রবণতা যদি 1.3445 লেভেলের সাপোর্ট (প্রথম রেসিস্ট্যান্স) ভেদ করে, তাহলে এটা 1.3536 লেভেলের দিকে বুলিশ প্রবণতা চলমান রাখবে এবং 1.3536 লেভেলের ডেইলি রেসিস্ট্যান্স স্পর্শ করার চেষ্টা করবে। 1.3210 লেভেলের নিচে স্টপ লস স্থাপন করা উচিত।