EUR/NZD এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (৬ সেপ্টেম্বর, ২০১৬ ইং)

ওয়েভ বিশ্লেষণ:

1.5181 লেভেলে (1.5180 লেভেলে আমাদের লো এর ঠিক উপরে) লো তৈরি হওয়ার পর, এখন আমরা 1.5320 লেভেলের দুর্বল রেসিস্ট্যান্স ভেদ করে উপরে ওঠার জন্য অপেক্ষা করছি, এর ফলে নিশ্চিত হওয়া যাবে যে, ওয়েভ ii সম্পন্ন হয়েছে এবং অন্তত 1.6419 লেভেলের দিকে ওয়েভ iii যাত্রা চলমান রেখেছে।

তা সত্ত্বেও, আমাদেরকে মেনে নিতে হবে যে ওয়েভ ii আরও নিচে 1.5072 লেভেলের দিকে চলে আসতে পারে এবং এরপর ওয়েভ iii আকারে উপরের দিকে যাত্রা শুরু করতে পারে। কিন্তু 1.5072 লেভেলে অবস্থিত ওয়েভ i এর লো ভেদ করার সম্ভাবনা নেই, কারণ তাহলে 1.9030 লেভেল থেকে নিম্নমুখী প্রবণতার কাউন্ট কার্যকর হিসাবে ধরে নিতে হবে।

লেনদেনের পরামর্শ:

আমরা 1.5370 লেভেল থেকে ইউরোতে লং পজিশনে আছি এবং 1.5180 লেভেলে স্টপ নির্ধারণ করেছি। আপনি যদি এখনও ইউরোতে লং পজিশনে না থাকেন, তাহলে 1.5320 লেভেল ভেদ করার পর ক্রয় করুন এবং 1.5180 লেভেলে স্টপ নির্ধারণ করুন।