EUR/JPY এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (১৯ সেপ্টেম্বর, ২০১৬ ইং)

ওয়েব বিশ্লেষণ:

113.90 লেভেল ভেদ করে নিচে নামা দুঃখজনক এবং এটা 1-2 / 1-2 অপশন বাতিল করে। এর পরিবর্তে এটা অন্য দুইটি অপশনের সম্ভাবনা অক্ষুন্ন রেখেছে। যতক্ষণ পর্যন্ত 113.11 লেভেলের সাপোর্ট শক্তিশালী থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ধারণা সঠিক বলে ধরে নিব, অর্থাৎ 109.49 লেভেল থেকে ইম্পালসিভ র্যালি শুরু হয়েছে। যাহোক, বিকল্প কাউন্ট অনুযায়ী মনে হচ্ছে 109.49 লেভেলের লো থেকে ট্রাইঙ্গেল কনসোলিডেশন শুরু হয়েছে এবং 116.37 লেভেলে ওয়েভ E সম্পন্ন হয়েছে। আমাদের এই ধরণা যদি সঠিক হয়, তাহলে শীঘ্রই 113.11 লেভেল ভেদ করে প্রবণতা নিম্নমুখী হবে এবং আশা করা যায় 111.94 লেভেল বা আরও নিচে 109.37 লেভেলের দিকে প্রবণতা চলমান থাকবে। এরপর ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারবে।

লেনদেনের পরামর্শ:

113.85 লেভেলে আমাদের স্টপ স্পর্শ করেছে। আমরা বাই অর্ডার অথবা সেল অর্ডার প্রদান করব। 114.30 লেভেল ভেদ করে উপরে উঠলে বাই অর্ডার এবং 113.11 লেভেল ভেদ করে নিচে নামলে সেল অর্ডার প্রদান করব (একটি অর্ডার অন্যটিকে বাতিল করে)।