ওয়েভ বিশ্লেষণ:
যতক্ষণ পর্যন্ত 113.11 লেভেল শক্তিশালী সাপোর্ট হিসাবে কাজ করবে, ততক্ষণ পর্যন্ত আমরা সতর্কতার সাথে বুলিশ পরিস্থিতিকেই সমর্থণ করব। কিন্তু 114.30 লেভেলের দুর্বল রেসিস্ট্যান্স ভেদ করলে এবং পরবর্তীতে 116.08 লেভেলের রেসিস্ট্যান্স ভেদ করে উপরে উঠলে নিম্নমুখী চাপ কমে যাবে এবং নতুন ঊর্ধ্বমুখী প্রবণতার লক্ষ্যমাত্রা হবে 118.47 এবং 122.00 লেভেল।
যদি 113.11 লেভেলের সাপোর্ট ভেদ করে, তাহলে আমাদের ধারণা ট্রাইঙ্গেল কাউন্টে পরিণত হবে। এর ফলে নিম্নমুখী প্রবণতা 149.56 লেভেল থেকে শুরু হওয়া কারেকটিভ হ্রাস সম্পন্ন করার জন্য 109.48 লেভেল ভেদ করে নিচে নামতে পারে।
লেনদেনের পরামর্শ:
আমরা 114.30 লেভেল ভেদ করে উপরে ওঠার পর ক্রয় করব এবং 113.05 লেভেলে স্টপ নির্ধারণ করব। অথবা 113.11 লেভেল ভেদ করে নিচে নামার পর বিক্রয় করব এবং 114.35 লেভেলে স্টপ নির্ধারণ করব (একটি অর্ডার অন্যটিকে বাতিল করে)।