EUR/JPY এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (২১ সেপ্টেম্বর, ২০১৬ ইং)

ওয়েভ বিশ্লেষণ:

আজ BoJ মিটিং সামনে রেখে JPY শক্তিশালী হয়েছে এবং EUR/JPY 113.11 লেভেলের সাপোর্ট ভেদ করেছে। এর ফলে নিম্নমুখী চাপ আরও নিচে 112.49 লেভেলের দিকে চলমান ছিলো। BoJ ঋণাত্মক হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। যাহোক, এটা বেইজ মানি লক্ষ্যমাত্রা পরিত্যাগ করেছে এবং এর পরিবর্তে এক সেট 'আইল্ড কার্ভ কন্ট্রোলস' প্রতিস্থাপন করেছে। BoJ বলেছে যে, মুদ্রাস্ফীতি 2% অতিক্রম না করা পর্যন্ত এটা অর্থনৈতিক বেইজ বর্ধিত করবে। এসব পদক্ষেপ জাপানি ইয়েনকে দুর্বল করেছে, এর ফলে এটা দ্রুততার সাথে প্রথমে 113.11 লেভেল ও পরবর্তীতে 114.03 লেভেল অতিক্রম করেছে। আমাদের ধারণা অনুযায়ী, 116.08 লেভেলের দিকে ঊর্ধ্বমুখী প্রবণতা চলমান থাকবে । প্রবণতা এর উপরে উঠলে বুঝতে হবে 109.49 লেভেলে দীর্ঘমেয়াদি কারেকটিভ লো তৈরি হয়েছে এবং নতুন দীর্ঘমেয়াদি র্যালি তৈরি হচ্ছে।

তা সত্ত্বেও, এই পর্যায়ে যথেষ্ট অনিশ্চতা রয়েছে এবং বর্তমানে আমরা আসলে এমন এক অবস্থানে রয়েছি যেখান থেকে প্রবণতা উভয় দিকেই যাত্রা করতে পারে।

লেনদেনের পরামর্শ:

আমরা 113.10 লেভেলে ইউরো বিক্রয় করেছি এবং 114.17 লেভেলে আমাদের স্টপ নির্ধারণ করব। আমরা ইউরো ক্রয় করব এবং 112.45 লেভেলে স্টপ নির্ধারণ করব।