GBP/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (২৬ সেপ্টেম্বর, ২০১৬ ইং)

পর্যালোচনা:

GBP/USD পেয়ার 1.3086 লেভেল থেকে নিচের দিকে সরাসরি 1.2933 লেভেলে চলে এসেছে। এটা লক্ষ্যনীয় যে, GBP/USD পেয়ারের জন্য ভোলাটিলিটির পরিমাণ খুবই বেশি এবং এটা আগামী কয়েক ঘণ্টায় 1.3001 এবং 1.2865 লেভেলের মধ্যে ওঠানামা করবে। এছাড়াও, মূল্য 1.3086 এবং 1.3001 লেভেলের শক্তিশালী রেসিস্ট্যান্সের নিচে রয়েছে, যেখানে যথাক্রমে 38.2% এবং 23.6% ফিবানচি রিট্রাসমেন্ট অবস্থান করছে। এছাড়াও, মূল্য এখন বিয়ারিশ চ্যানেলে অবস্থান করছে। পূর্ববর্তী ঘটনাসমূহের প্রেক্ষিতে বলা যায়, এই পেয়ার এখনও নিম্নমুখী। এই দৃষ্টিকোন থেকে, GBP/USD পেয়ার (1.3001) পয়েন্ট থেকে বিয়ারিশ প্রবণতা চলমান রেখেছে। 3001 - 1.3086 এখনও শক্তিশালী রেসিস্ট্যান্স জোন হিসাবে কাজ করছে। তাই GBP/USD পেয়ারের নিম্নমুখী হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং প্রবণতার কাঠামো দেখে এটাকে কারেকটিভ বলে মনে হচ্ছে না। 1.3001 লেভেলের নিচে বিয়ারিশ সুযোগ গ্রহণ করার জন্য উক্ত লেভেলের নিচে বিক্রয় করুন এবং 1.2865 লেভেলে (ডাবল বটমের অবস্থান 1.2865) প্রথম লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন। প্রবণতা যদি 1.2865 লেভেলের ডাবল বটম অতিক্রম করতে সক্ষম হয়, তাহলে H4 চার্ট অনুযায়ী মার্কেট 1.2776 লেভেলের ডাবল বটমের দিকে হ্রাস হওয়া শুরু করবে। স্টপ লস এর অবস্থান হবে 1.3105 লেভেল।