EUR/NZD এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (২৭ সেপ্টেম্বর, ২০১৬ ইং)

ওয়েভ বিশ্লেষণ:

প্রবণতা 1.5511 লেভেল ভেদ করে উপরে ওঠার কারণে আমরা নিশ্চিত হয়েছি যে, 1.9023 লেভেল থেকে শুরু হওয়া কারেকটিভ হ্রাস 1.4989 লেভেলে শেষ হয়েছে এবং নতুন ইম্পালসিভ র্যালি শুরু হচ্ছে। স্বল্পমেয়াদের ক্ষেত্রে, আমরা আশা করছি 1.5288 লেভেলের সাপোর্ট পরবর্তী ঊর্ধ্বমুখী প্রবণতার ভিত্তি হিসাবে কাজ করবে এবং ঊর্ধ্বমুখী প্রবণতা প্রথমে 1.5969 লেভেল এবং পরবর্তীতে 1.6491 লেভেলের দিকে চলমান থাকবে।

দীর্ঘমেয়াদের ক্ষেত্রে, আমরা আরও দ্রুতগতি সম্পন্ন র্যালি প্রত্যাশা করছি, যা শেষ পর্যন্ত 1.9023 লেভেল অতিক্রম করবে।

লেনদেনের পরামর্শ:

আমরা 1.5515 লেভেল থেকে ইউরোতে লং পজিশনে আছি এবং 1.5120 লেভেলে স্টপ নির্ধারণ করেছি। আপনি যদি এখনও ইউরোতে লং পজিশনে না থাকেন, তাহলে 1.5288 লেভেলে ক্রয় করুন এবং 1.5120 লেভেলে স্টপ নির্ধারণ করুন।