EUR/JPY এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (১৯ অক্টোবর, ২০১৬ ইং)

ওয়েভ বিশ্লেষণ:

115.05 লেভেলের দুর্বল রেসিস্ট্যান্স ভেদ করে প্রবণতা ঊর্ধ্বমখী হতে ব্যর্থ হওয়ার কারণে 116.28 থেকে শুরু হওয়া কারেকশন অক্ষত রয়েছে। এর ফলে 113.53 লেভেল বা আরও নিচে 113.00 লেভেলের দিকে ডিপ কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে।114.68 লেভেলের দুর্বল রেসিস্ট্যান্স ভেদ করে প্রবণতা ঊর্ধ্বমুখী হলে এবং পরবর্তীতে 115.05 লেভেল ভেদ করলে আমরা নিশ্চিত হব যে, কারেকশন সম্পন্ন হয়েছে এবং 116.28 লেভেল বা আরও উপরে 118.47 লেভেলের দিকে প্রবণতা চলমান থাকবে।

লেনদেনের পরামর্শ:

113.90 লেভেলে আমাদের স্টপ স্পর্শ করেছে। আমরা 114.68 লেভেলের উপরে আবারও ক্রয় করব।