EUR/JPY এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (৪ সেপ্টেম্বর, ২০১৭ ইং)

ওয়েভ বিশ্লেষণ:

আমরা আশা করছি 129.64 লেভেলের দুর্বল সাপোর্ট নিম্নমুখী প্রবণতাকে প্রতিহত করতে সক্ষম হবে এবং ঊর্ধ্বমুখী প্রবণতা প্রথমে 134.80 এবং পরবর্তীতে 137.36 লেভেলের লক্ষ্যমাত্রায় চলমান থাকবে। যদি 129.64 লেভেলের সাপোর্ট ভেদ করে প্রবণতা নিম্নমুখী হয়, তাহলে আমাদের অনুমান কিছুটা পরিবর্তিত হবে। এক্ষেত্রে ওয়েব i এর টপ 131.71 লেভেলে ধরা হবে, বর্তমানে আমরা 130.71 লেভেলে নির্ধারণ করেছি।

আমাদের বর্তমান ধারণা অনুযায়ী, মুল্য কোনো ভাবেই 127.52 লেভেলের নিচে নামবে না।

R3: 134.80

R2: 132.65

R1: 131.71

Pivot: 131.00

S1: 129.92

S2: 129.64

S3: 129.09

ট্রেডিংয়ের পরামর্শ:

আমরা 128.50 লেভেল থেকে ইউরোতে লং পজিশনে আছি এবং 129.55 লেভেলে স্টপ নির্ধারণ করেছি। আপনি যদি এখনও ইউরোতে লং পজিশনে না থাকেন, তাহলে 129.64 লেভেলের কাছাকাছি ক্রয় করুন অথবা 131.45 লেভেল ভেদ করে উপরে ওঠার পর ক্রয় করুন এবং 129.55 লেভেলে স্টপ নির্ধারণ করুন।