EUR/NZD এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (৭ সেপ্টেম্বর, ২০১৭ ইং)

ওয়েভ বিশ্লেষণ:

1.6407 লেভেল স্পর্শ করার মাধ্যমে রেড ওয়েভ iv সম্পন্ন হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য 1.6611 লেভেলের রেসিস্ট্যান্স ভেদ হওয়া প্রয়োজন। উক্ত রেসিস্ট্যান্স লেভেল ভেদ হলে প্রবণতা রেড ওয়েভ v আকারে 1.6969 লেভেলের দিকে চলমান থাকবে। যাহোক, 1.6611 লেভেলের রেসিস্ট্যান্স যদি ঊর্ধ্বমুখী প্রবণতা প্রতিহত করতে সক্ষম হয়, তাহলে রেড ওয়েভ iv সম্পন্ন করার জন্য 1.6314 - 1.6348 এর দিকে দিকে আরও একটি আঁকাবাঁকা গতিপথ তৈরি হতে পারে এবং পরবর্তী ইম্পালসিভ র্যালি রেড ওয়েভ v আকারে 1.6969 লেভেলের দিকে চলমান থাকবে।

R3: 1.6969

R2: 1.6727

R1: 1.6611

Pivot: 1.6525

S1: 1.6500

S2: 1.6407

S3: 1.6348

ট্রেডিংয়ের পরামর্শ:

আমরা 1.6360 লেভেলে ইউরো ক্রয়ের প্রচেষ্টায় থাকব, অথবা 1.6611 লেভেল ভেদ হয়ে প্রবণতা ঊর্ধ্বমুখী হওয়ার পর ক্রয় করব।