স্বর্ণ বিশ্লেষণ (১৩ সেপ্টেম্বর, ২০১৭ ইং)

সম্প্রতি স্বর্ণের ঊর্ধ্বমুখী ট্রেডিং হচ্ছে। আমাদের প্রত্যাশা অনুযায়ী মূল্য $1,334.67 লেভেল স্পর্শ করেছে। 30M টাইমফ্রেম অনুযায়ী, আমি দেখতে পাচ্ছি প্রবণতা নিম্নমুখী লাইন ভেঙ্গে বের হওয়ার চেষ্টা করছে, যা বুলিশ প্রবণতার নির্দেশক, ফলে বিক্রয় ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। মুভিং এভারেজ অসসিলেটরে লুকায়িত বুলিশ ডাইভারেন্স রয়েছে, যা প্রবণতা শক্তিশালী হওয়াকে নির্দেশ করছে। আমি সম্ভাব্য লক্ষ্যমাত্রায় ফিবানচি রিট্রাসমেন্ট লেভেল নির্ধারণ করেছি। ফিবানচি রিট্রাসমেন্ট 38.2% এর অবস্থান $1,336.00 লেভেলে, ফিবানচি রিট্রাসমেন্ট 50% এর অবস্থান $1,340.00 লেভেলে এবং ফিবানচি রিট্রাসমেন্ট 61.8% এর অবস্থান $1,343.00 লেভেলে। ক্রয় সুযোগ খুঁজুন।

রেসিস্ট্যান্স লেভেল:

R1: 1.3315

R2: 1.3325

R3: 1.3330

সাপোর্ট লেভেল:

S1: 1.3300

S2: 1.3290

S3: 1.3280

ট্রেডিংয়ের পরামর্শ: সম্ভাব্য ক্রয় সুযোগ খুঁজুন।