
ওয়েভ বিশ্লেষণ:
কিছুটা এলোমেলো ভাবে চলার পর ওয়েভ C এখন ঊর্ধ্বমুখী হয়ে 133.25 লেভেলের লক্ষ্যমাত্রা স্পর্শ করেছে। ওয়েভ A এর 131.70 লো থেকে সম্পূর্ণ কনসোলিডেশনকে আমরা কারেকটিভ B- ওয়েভ হিসাবে ধরে নিচ্ছি। কারেকটিভ B-ওয়েভের গতিবিধি নির্ণয় ও ট্রেড করা খুব কষ্টকর, কারণ প্রবণতা বিভিন্ন পথে চলমান থাকতে পারে। কিন্তু এটা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে না, কারণ ওয়েভ C আকারে 130.73 লেভেল পর্যন্ত হ্রাস এখনও প্রয়োজন।
ওয়েভ C আকারে প্রত্যাশিত হ্রাসের সম্ভাবনার জন্য আমরা 133.60 - 133.75 এর মধ্যে ওয়েভ B এর টপ প্রত্যাশা করছি।
R3: 134.24
R2: 133.75
R1: 133.60
পিভট: 133.22
S1: 133.05
S2: 132.45
S3: 131.81
ট্রেডিংয়ের পরামর্শ:
প্রবণতা ঊর্ধ্বমুখী হওয়ার আগে 132.65 লেভেলের সেল অর্ডার স্পর্শ করেছে, ফলে আমরা উক্ত লেভেল থেকে শর্ট পজিশনে আছি এবং 134.45 লেভেলে স্টপ নির্ধারণ করেছি। আপনি যদি এখনও ইউরোতে শর্ট পজিশনে না থাকেন, তাহলে 133.60 লেভেলের কাছাকাছি বিক্রি করুন এবং 134.40 লেভেলে স্টপ নির্ধারণ করুন।
