
ওয়েভ বিশ্লেষণ:
EUR/NZD পেয়ার 1.7100 লেভেলের গুরুত্বপূর্ণ সাপোর্ট ভেদ করে নিম্নমুখী হওয়ার প্রচেষ্টা করেছিলো, কিন্তু ব্যর্থ হয়েছে এবং 1.7393 লেভেলের টপ এর কাছাকাছি চলে এসেছে। আমরা আশা করছি উক্ত লেভেল ঊর্ধ্বমুখী প্রবণতাকে প্রতিহত করবে এবং নিম্নমুখী প্রবণতা 1.7100 লেভেলের দিকে এবং পরবর্তীতে ওয়েভ ii সম্পন্ন করার জন্য 1.6615 লেভেলের দিকে চলমান থাকবে।
শুধুমাত্র 1.7408 লেভেলের রেসিস্ট্যান্স ভেদ করে প্রবণতা সরাসরি ঊর্ধ্বমুখী হলে আমাদের ধারণা পুনর্মূলায়ন করতে হবে। এক্ষেত্রে আমরা আশা করব প্রবণতা 1.8000 লেভেলের লক্ষ্যমাত্রায় চলমান থাকবে।
R3: 1.7408
R2: 1.7394
R1: 1.7355
Pivot: 1.7300
S1: 1.7270
S2: 1.7213
S3: 1.7158
ট্রেডিংয়ের পরামর্শ:
আমরা 1.7200 লেভেল থেকে ইউরোতে শর্ট পজিশনে আছি এবং 1.7400 লেভেলে স্টপ নির্ধারণ করেছি।
