logo

FX.co ★ বিটকয়েন বিশ্লেষণ (১৬ জানুয়ারি, ২০১৮ ইং)

বিটকয়েন বিশ্লেষণ (১৬ জানুয়ারি, ২০১৮ ইং)

বিটকয়েন বিশ্লেষণ (১৬ জানুয়ারি, ২০১৮ ইং)

বর্তমানে বিটকয়েন (BTC) এর নিম্নমুখী ট্রেডিং হচ্ছে। আমার প্রত্যাশা অনুযায়ী, মূল্য $10.846 লেভেল স্পর্শ করেছে। আইনগত অনিশ্চয়তা থাকা সত্ত্বেও নতুন ক্রিপটোকারেন্সি বিনিময় শুরু হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ায়। এর প্রধান কারণ ক্রিপটোকারেন্সির প্রচুর চাহিদা এবং লাভজনক ব্যবসায়িক মডেল। এই বছরের প্রথমার্ধে দশটি ক্রিপটো প্লাটফর্মের যাত্রা শুরু করার কথা, যার মধ্যে দুইটি কোসডাক লিস্টেট কোম্পানি রয়েছে। টেকনিক্যাল পরিস্থিতি বিয়ারিশ মনে হচ্ছে।

ট্রেডিংয়ের পরামর্শ:

4H টাইমফ্রেম অনুযায়ী, আমি ব্যাকগ্রাউন্ডে ভঙ্গুর পিনাট ফরমেশন এবং সিমেট্রিক্যাল ট্রাইঙ্গেল খুঁজে পাচ্ছি, যার অর্থ বিক্রেতাগণ এখন বাজারের নিয়ন্ত্রণে রয়েছে। প্রধান সাপোর্ট লেভেলের অবস্থান $10.650। উক্ত লেভেল ভেদ হলে নিশ্চিত হবে যে প্রবণতা আরও নিচের দিকে চলমান থাকবে এবং $8.186 লেভেলের লক্ষ্যমাত্রায় পৌঁছাবে।

সাপোর্ট/রেসিস্ট্যান্স

$13.149 – ইনট্রাডে রেসিস্ট্যান্স

$10.846– ইনট্রাডে সাপোর্ট

$8.190 – লক্ষ্যমাত্রা

ইন্সটাফরেক্সে এখন আপনি ক্রিপটোকারেন্সির মূল্যের ওঠানামা থেকে উপার্জন করতে পারেন। আপনাকে শুধু মেটাট্রেডার 4 -এ একটি ডিল ওপেন করতে হবে।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account