logo

FX.co ★ বিটকয়েন বিশ্লেষণ (৩ মে, ২০১৮ ইং)

বিটকয়েন বিশ্লেষণ (৩ মে, ২০১৮ ইং)

বিটকয়েন বিশ্লেষণ (৩ মে, ২০১৮ ইং)

বিটকয়েনের (বিটিসি) ঊর্ধ্বমুখী ট্রেডিং হচ্ছে । মূল্য $9.241 লেভেল স্পর্শ করেছে। খবরে প্রকাশ গোল্ডম্যান শ্যাস নতুন বিটকয়েন ট্রেডিং কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ব্যাংকটি নিজস্ব অর্থ দিয়ে গ্রাহকদের পক্ষে বিটকয়েন ফিউচারস কন্ট্রাক্ট ট্রেডিং করবে এবং তা আগামী সপ্তাহ থেকেই শুরু হতে পারে। ওয়াল স্ট্রিট বিনিয়োগের এই প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য নিজস্ব বিটকয়েন ফিউচারস পণ্যও অফার করবে। বিটকয়েনের টেকনিক্যাল পরিস্থিতি বিয়ারিশ।

ট্রেডিংয়ের পরামর্শ:

H1 টাইমফ্রেম অনুযায়ী, আমি দেখতে পাচ্ছি মূল্য সফলভাবে ব্যাকগ্রাউন্ডে প্রধান সাপ্লাই ট্রেন্ডলাইন স্পর্শ করেছে, ফলে ক্রয় ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। গঠন অনুযায়ী, আমি একটি নিম্নমুখী প্রবণতা প্রত্যাশা করছি, যা $8.786 লেভেল পর্যন্ত পৌঁছাবে। যাহোক, সম্ভাব্য সেল পজিশন শুরু করার আগে চ্যানেল ভেদ হওয়া এবং সফলভাবে পুনরায় ঊর্ধ্বমুখী চ্যানেলের মুখোমুখী হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

সাপোর্ট/রেসিস্ট্যান্স

$9.242 – ইনট্রাডে রেসিস্ট্যান্স

$9.123– ইনট্রাডে সাপোর্ট

$8.786 – লক্ষ্যমাত্রা

ইন্সটাফরেক্সের মাধ্যমে আপনি ক্রিপটোকারেন্সির মূল্যের ওঠানামা থেকে আয় করুন। এজন্য মেটাট্রেডার 4 - এ একটি ডিল ওপেন করুন।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account