logo

FX.co ★ GBP/USD পেয়ারের টেকনিক্যাল বিশ্লেষণ (১৯ জুন, ২০১৮ ইং)

GBP/USD পেয়ারের টেকনিক্যাল বিশ্লেষণ (১৯ জুন, ২০১৮ ইং)

GBP/USD পেয়ারের টেকনিক্যাল বিশ্লেষণ (১৯ জুন, ২০১৮ ইং)

পর্যালোচনা:

GBP/USD পেয়ার (1.3429) এর সাপ্তাহিক পিভট পয়েন্টের নিচে ওপেন হয়েছে। এটা 1.3429 লেভেল থেকে নিম্নমুখী প্রবণতা শুরু করেছে এবং 1.3225 লেভেলের দিকে চলমান রয়েছে। আজকের প্রথম রেসিস্ট্যান্স লেভেলের অবস্থান 1.3429 এবং পরবর্তী রেসিস্ট্যান্স লেভেলের অবস্থান 1.3580। সাপোর্ট লেভেলের অবস্থান 1.3225।

মুভিং এভারেজ (100) নিম্নমুখী প্রবণতার সংকেত দিচ্ছে, ফলে বাজারে 1.3225 লেভেলের নিচে বিয়ারিশ প্রবণতার সুযোগ তৈরি হয়েছে। 1.3250 লেভেলে বিক্রি করুন এবং প্রথম লক্ষ্যমাত্রা ধার্য করুন 1.3200 লেভেল। পরবর্তীতে 1.3106 লেভেলের দিকেও নিম্নমুখী প্রবণতা চলমান থাকতে পারে। আজকের শক্তিশালী সাপোর্টের অবস্থান 1.3106 লেভেল, যা H4 চার্ট অনুযায়ী ডাবল বটম।

পূর্ববর্তী ঘটনাগুলোর প্রেক্ষিতে বলা যায়, GBP/USD পেয়ারের ট্রেডিং সামনের কয়েক ঘণ্টায় 1.3250 এবং 1.3106 লেভেলের মধ্যে চলমান থাকবে। 1.3300 লেভেল একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স অঞ্চল হিসাবে অবস্থান করছে। তাই, যতক্ষণ না পর্যন্ত 1.3300/1.3429 ভেদ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রবণতা বিয়ারিশ থাকবে। অন্যদিকে, বিপরীত প্রবণতা তৈরি হলে এবং GBP/USD পেয়ার 1.3429 লেভেলের রেসিস্ট্যান্স ভেদ করলে স্টপ লস এর অবস্থান হবে 01.3475।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account