logo

FX.co ★ EUR/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (২৬ ডিসেম্বর, ২০১৮)

EUR/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (২৬ ডিসেম্বর, ২০১৮)

EUR/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (২৬ ডিসেম্বর, ২০১৮)

পর্যালোচনা:

EUR/USD পেয়ার 1.1421 লেভেল থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। আজকে প্রথম সাপোর্ট লেভেলের অবস্থান 1.1421 লেভেল এবং মূল্য বর্তমানে বুলিশ চ্যানেলে রয়েছে। এছাড়াও, মূল্য 1.1421 লেভেলের শক্তিশালী সাপোর্টের উপরে রয়েছে এবং উক্ত সাপোর্ট লেভেল 61.8% ফিবানচি রিট্রাসমেন্ট লেভেলের সাথে রয়েছে। এই সাপোর্ট লেভেল থেকে মূল্য তিনবার ফেরত এসেছে, এর ফলে ঊর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত হয়েছে। পূর্ববর্তী ঘটনাগুলোর প্রেক্ষিতে বলা যায়, EUR/USD পেয়ারের ট্রেডিং 1.1421 এবং 1.1550 লেভেলের মধ্যে চলমান থাকবে। সুতরাং, সাপোর্ট 1.1421 এবং ডেইলি রেসিস্ট্যান্স 1.1550 লেভেলে থাকবে। সুতরাং, বাজারে 1.1421 লেভেলের কাছাকাছি বুলিশ প্রবণতা বজায় থাকতে পারে। অন্য কথায়, বাই অর্ডার 1.1421 লেভেলের উপরে নির্ধারণ করা উচিত এবং প্রথম লক্ষ্যমাত্রা থাকবে 1.1550 লেভেল; এরপরের লক্ষ্যমাত্রা 1.1603। যাহোক, EUR/USD পেয়ার আজকে 1.1550 লেভেলের রেসিস্ট্যান্স ভেদ করতে ব্যর্থ হলে বাজার প্রবণতা নিম্নমুখী হয়ে 1.1342 লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account