logo

FX.co ★ EUR/USD বিশ্লেষণ (১৪ মার্চ, ২০১৯)

EUR/USD বিশ্লেষণ (১৪ মার্চ, ২০১৯)

EUR/USD বিশ্লেষণ (১৪ মার্চ, ২০১৯)

পর্যালোচনা:

EUR/USD পেয়ার এখন সাপ্তাহিক পিভট পয়েন্ট (1.1393) এর নিচে অবস্থান করছে। এটা 1.1393 লেভেল থেকে নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং 1.1335 লেভেলের বটম পর্যন্ত চলমান রয়েছে। আজকে প্রথম রেসিস্ট্যান্স লেভেলের অবস্থান 1.1393 এবং পরবর্তী রেসিস্ট্যান্স লেভেলের অবস্থান 1.1426, অন্যদিকে সাপোর্টের অবস্থান 1.1335। এছাড়াও, মুভিং এভারেজ নিম্নমুখী প্রবণতার সংকেত দিচ্ছে, ফলে বাজারে 1.1393 লেভেলের নিচে বিয়ারিশ প্রবণতা বিরাজ করছে। 1.1393 লেভেলে বিক্রয় করুন এবং প্রথম লক্ষ্যামাত্রা নির্ধারণ করুন 1.1335 লেভেল। এছাড়াও, নিম্নমুখী প্রবণতা চলমান থাকতে পারে এবং তা 1.1294 লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে। শক্তিশালী ডেইলি সাপোর্টের অবস্থান 1.1254 লেভেলে। পূর্ববর্তী ঘটনাগুলোর প্রেক্ষিতে বলা যায়, আগামী কয়েক ঘণ্টায় EUR/USD পেয়ারের ট্রেডিং 1.1393 এবং 1.1254 লেভেলের মধ্যে চলমান থাকবে। 1.1393 লেভেল গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স জোন হিসাবে থাকবে। যতক্ষণ পর্যন্ত 1.1393 লেভেল ভেদ না হবে ততক্ষণ পর্যন্ত প্রবণতা বিয়ারিশ থাকবে। অন্যদিকে, রিভার্সাল হলে EUR/USD পেয়ার 1.1393 লেভেলের রেসিস্ট্যান্স ভেদ করবে এবং স্টপ এর অবস্থান হবে 1.1453 লেভেল।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account