logo

FX.co ★ বিটকয়েন বিশ্লেষণ (১০ এপ্রিল, ২০১৯)

বিটকয়েন বিশ্লেষণ (১০ এপ্রিল, ২০১৯)

বিটকয়েন এখন $5.260 লেভেলে সাইডওয়েসে ট্রেডিং হচ্ছে এবং প্রবণতার গতি খুবই মন্থর। বিটকয়েনের ট্রেডারগণ এখন সিদ্ধান্তহীনতায় রয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আরও নিশ্চয়তা প্রয়োজন।

বিটকয়েন বিশ্লেষণ (১০ এপ্রিল, ২০১৯)

আমাদের গতকালের বিশ্লেষণ প্রকাশ করার পর থেকে প্রবণতার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। H1 টাইমফ্রেম অনুযায়ী, আমরা এডিএক্স এর মান 30 এর নিচে দেখতে পাচ্ছি, ফলে বুঝা যাচ্ছে স্বল্প-মেয়াদি দুর্বল প্রবণতা বিরাজ করছে এবং সাইডওয়েস কারেকশন চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মূল্য প্রবণতা সম্ভাব্য ঊর্ধ্বমুখী ত্রিভুজাকৃতি তৈরি করার পথে, কিন্তু এজন্য $5.326 লেভেলের রেসিস্ট্যান্স ভেদ হতে হবে এবং পুনরায় উক্ত রেসিস্ট্যান্স লেভেলকে স্পর্শ করে ঊর্ধ্বমুখী হলে আমরা ক্রয় করব।যদি $5.326 লেভেলের রেসিস্ট্যান্স অক্ষত থাকে, তাহলে আমরা বিক্রয় করব। $5.000 লেভেলের সাপোর্ট ভেদ হলে আমরা নিশ্চিত হব নিম্নমুখী প্রবণতা $4.636 লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে।

ট্রেডিংয়ের পরামর্শ: আমরা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছি, তবে সাপোর্ট বা রেসিস্ট্যান্স লেভেল ভেদ হওয়ার পর আমরা ক্রয় বা বিক্রয় করার সিদ্ধান্ত নিব।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account