logo

FX.co ★ BTC/USD এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (১১ এপ্রিল, ২০১৯)

BTC/USD এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (১১ এপ্রিল, ২০১৯)

বাজার বিশ্লেষণ:

খুব সম্ভবত BTC/USD পেয়ার ওয়েভ 5 –এ ইন্ডিং ডায়াগোনাল প্যাটার্ন সম্পন্ন করেছে, কারণ নিচের কমলা রঙের ট্রেন্ডলাইন স্পষ্টত অতিক্রান্ত হয়েছে: মূল্য 5,164 লেভেল ভেদ করেছে এবং $5,060 এর দিকে চলমান রয়েছে। যদি এই লেভেল ভেদ করার ফলে বিয়ারিশ প্রবণতা সম্পর্কে নিশ্চিত হওয়া না যায়, তাহলে $4,928 লেভেলের সাপোর্ট ভেদ করে নিম্নমুখী হতে হবে। উপরের এবং নিচের শ্যাডো বা ছায়া থেকে নিশ্চিত হওয়া যায় যে, এখনও প্রবণতার ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী উভয় দিকেই চলমান থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু ইলিয়ট ওয়েভ এর দৃষ্টিকোন থেকে বলা যায়, প্রবণতা এখনও কারেকটিভ সাইকেলে রয়েছে।

সাপ্তাহিক পিভট পয়েন্ট:

WR3 - $6,920

WR2 - $6,094

WR1 - $5,671

সাপ্তাহিক পিভট- $4,832

WS1 - $4,470

WS2 - $3,620

WS3 - $3,234

ট্রেডিংয়ের পরামর্শ:

পাঁচটি ওয়েভের ইম্পালসিভ কাঠামো মনে হচ্ছে সম্পন্ন হয়েছে, যার টপ তৈরি হয়েছে $5,451 লেভেলে, তাই দীর্ঘ-মেয়াদি বাই অর্ডার ঝুঁকিপূর্ণ হতে পারে। শুধু সেল অর্ডার দেওয়া যেতে পারে, এক্ষেত্রে উক্ত টপ এর উপরে সুরক্ষামূলক স্টপ স্থাপন করতে হবে। লক্ষ্যমাত্রাগুলো হলো $5,060 এবং $4,928 লেভেল।

BTC/USD এর ইলিয়ট ওয়েভ বিশ্লেষণ (১১ এপ্রিল, ২০১৯)

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account