logo

FX.co ★ স্বর্ণ বিশ্লেষণ (২৩ এপ্রিল, ২০১৯)

স্বর্ণ বিশ্লেষণ (২৩ এপ্রিল, ২০১৯)

প্রত্যাশা অনুযায়ী স্বর্ণ নিম্নমুখী প্রবণতায় রয়েছে। মূল্য $1.268.00 লেভেল স্পর্শ করেছে। আমরা গতকাল থেকে স্বর্ণে শর্ট পজিশনে রয়েছি এবং আরও নিম্নমুখী প্রবণতা প্রত্যাশা করছি।

স্বর্ণ বিশ্লেষণ (২৩ এপ্রিল, ২০১৯)

H4 টাইমফ্রেম অনুযায়ী, আমরা $1.280.00 লেভেলের সাপোর্ট ক্লাস্টারের নিচে (বেগুণি আয়তক্ষেত্র) নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি, ফলে বুঝা যাচ্ছে বিক্রেতাগণ স্বর্ণ বাজারের নিয়ন্ত্রণে রয়েছে। ৪-মাস মেয়াদি জটিল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ব্যাকগ্রাউন্ডে কাজ করছে এবং বিক্রেতাগণ স্বর্ণে খুবই সক্রিয়। যতক্ষণ পর্যন্ত স্বর্ণ $1.315.00 এর নিচে থাকবে, ততক্ষণ পর্যন্ত বিয়ারিশ প্রবণতা বজায় থাকবে।

আমাদের পরামর্শ: আমরা গতকালের $1.275.00 থেকে বিয়ারিশ পজিশনে রয়েছি এবং প্রতি বার ঊর্ধ্বমুখী পর্যাপ্ত ঊর্ধ্বমুখী কারেকশনের পর আমরা নতুন সেলিং পজিশন শুরু করব। আমাদের পরামর্শ হলো, সম্ভাব্য বিক্রয় সুযোগ খুঁজুন। নিম্নমুখী লক্ষ্যমাত্রাগুলো হলো $1.211.30 এবং $1.196.50 লেভেল।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account