logo

FX.co ★ বিটকয়েন বিশ্লেষণ (২৩ এপ্রিল, ২০১৯)

বিটকয়েন বিশ্লেষণ (২৩ এপ্রিল, ২০১৯)

আমেরিকা থেকে যুক্তরাজ্য, রাশিয়া থেকে অস্ট্রেলিয়া, সব জায়গাতেই ক্রিপটোকারেন্সির উপর ট্যাক্স আরোপ করা একটি জটিল বিষয় হিসাবে আবির্ভূত হয়েছে। প্রয়োজনীয় আইন না থাকা বা তার স্বল্পতা, অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা, নির্দেশনার অভাব বা জটিলতার কারণে এই ক্ষেত্রে ট্যাক্স আরোপের বিষয়টি আরও জটিল হয়েছে। বর্তমানে বেশ কিছু আইনজীবী এই বিষয়টাকে আরও সহজ করার উদ্যোগ নিয়েছে। ক্রিপটো কারেন্সির ক্ষেত্রে সামনের দিকে ট্যাক্সের বিষয়টির সমাধান করা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হবে।

টেকনিক্যাল পরিস্থিতির চিত্র:

বিটকয়েন বিশ্লেষণ (২৩ এপ্রিল, ২০১৯)

H4 সময়সীমায়, আমাদের প্রত্যাশা অনুযায়ী গতকাল উপরের চ্যানেল ডায়াগোনাল স্পর্শ করেছে। এখন প্রবণতা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স $5.700 এর কাছাকাছি রয়েছে, তাই আমাদের পরামর্শ হলো সম্ভাব্য রিভার্সালের অপেক্ষা করুন। রিভার্সাল বা বিপরীত প্রবণতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য কতগুলো লোয়ার লো এবং লোয়ার হাই তৈরি হয় কিনা তার উপর লক্ষ্য রাখুন। বর্তমানে ক্রেতাগণ বাজারের নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তী ঊর্ধ্বমুখী লক্ষ্যমাত্রা $5.700। রিভার্সাল হলে লক্ষ্যমাত্রা থাকবে $5.327, $5.191 এবং $4.650 এর সাপোর্ট।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account