logo

FX.co ★ স্বর্ণ বিশ্লেষণ (২৪ এপ্রিল, ২০১৯)

স্বর্ণ বিশ্লেষণ (২৪ এপ্রিল, ২০১৯)

গত 20 ঘণ্টায় স্বর্ণের সাইডওয়েস ট্রেডিং হচ্ছে। স্বর্ণ $1.266.50 লেভেলে গতকাল নতুন লো তৈরি করেছে এবং আমরা আরও নিম্নমুখী প্রবণতা প্রত্যাশা করছি। যতক্ষণ পর্যন্ত প্রধান রেসিস্ট্যান্স $1.281.00 লেভেলে অক্ষত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিয়ারিশ প্রবণতায় থাকব।

স্বর্ণ বিশ্লেষণ (২৪ এপ্রিল, ২০১৯)

H4 টাইমফ্রেম অনুযায়ী আমরা $1.280.00 লেভেলের প্রধান সাপোর্ট ক্লাস্টারের নিচে প্রবণতার ওঠানামা দেখতে পাচ্ছি, ফলে বুঝা যাচ্ছে বিক্রেতাগণ স্বর্ণের বাজারের নিয়ন্ত্রণে রয়েছে। ব্যাকগ্রাউন্ডে ৪ মাস ব্যাপী দীর্ঘ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন থেকে বুঝা যায় বিক্রেতাগণ স্বর্ণের বাজারে বেশ সক্রিয়। বিপরীত প্রবণতা তৈরি হওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং নিম্নমুখী প্রবণতা চলমান থাকতে পারে। স্বর্ণের মূল্যে লোয়ার লো এবং লোয়ার হাই তৈরি হচ্ছে, এছাড়াও মূল্য নিম্নমুখী চ্যানেলের মধ্যে অবস্থান করছে, যা নিম্নমুখী প্রবণতা তৈরি করতে পারে।

আমাদের পরামর্শ: আমরা $1.275.00 থেকে বিয়ারিশ প্রবণতায় রয়েছি, এবং আমরা উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী কারেকশন স্ট্রাকচারের পর আরও সেলিং পজিশন তৈরি করার চেষ্টা করব। নিম্নমুখী লক্ষ্যমাত্রাগুলো হলো $1.211.30 এবং $1.196.50।

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account