logo

FX.co ★ EUR/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (১২ নভেম্বর, ২০১৯):

EUR/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (১২ নভেম্বর, ২০১৯):

বাজার বিশ্লেষণ:

EUR/USD পেয়ার 1.1029 লেভেলের 50% ফিবানচি রিট্রাসমেন্ট লেভেলে রয়েছে এবং 1.1016 লেভেলে নতুন লোকাল লো তৈরি করেছে। এই লেভেল থেকে কিছুটা বাউন্স হয়েছে এবং বুলিশ প্রবণতা সেখান থেকে ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করছে। H4 টাইমফ্রেম অনুযায়ী দেখা যাচ্ছে ওভারসোল্ড বাজার পরিস্থিতি থাকা সত্ত্বেও প্রবণতার গতি বেশ দুর্বল। পরবর্তী লক্ষ্যমাত্রা 61% ফিবানচি রিট্রাসমেন্ট 1.0994 লেভেলে। দয়া করে লক্ষ্য করুন, 1.0999 লেভেল স্বল্প-মেয়াদে টেকনিক্যাল সাপোর্ট হিসাবে কাজ করছে, ফলে এখান থেকে বাউন্স প্রত্যাশা করা যায়।

সাপ্তাহিক পিভট পয়েন্টসমূহ:

WR3 - 1.1256

WR2 - 1.1211

WR1 - 1.1097

সাপ্তাহিক পিভট - 1.1053

WS1 - 1.0934

WS2 - 1.0895

WS3 - 1.0778

ট্রেডিংয়ের পরামর্শ:

বর্তমান বাজার পরিস্থিতিতে সেরা ট্রেডিং কৌশল হলো অপেক্ষাকৃত বড় সময়সীমার ভিত্তিতে ট্রেড করা এবং সে অনুযায়ী প্রবণতা এখন নিম্নমুখী। নিম্নমুখী প্রবণতায় ঊর্ধ্বমুখী মুভমেন্টগুলোকে লোকাল কারেকশন হিসাবে বিবেচনা করা হবে। যতক্ষণ পর্যন্ত 1.1445 লেভেল সম্পূর্ণরূপে অতিক্রম না করছে ততক্ষণ পর্যন্ত নিম্নমুখী প্রবণতা চলমান থাকবে। বড় সময়সীমায় এন্ডিং ডায়াগোনাল প্রাইস প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, যা সম্ভাব্য নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। স্বল্পমেয়াদে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল লেভেল হলো 1.0999 লেভেলের সাপোর্ট এবং 1.1267 লেভেলের রেসিস্ট্যান্স।

EUR/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (১২ নভেম্বর, ২০১৯):

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account