টেকনিক্যাল বিশ্লেষণ:
EUR/USD পেয়ার 61% ফিবানচি রিট্রাসমেন্ট থেকে বাউন্স করার পর পরবর্তী রেসিস্ট্যান্স স্পর্শ করতে সক্ষম হয়েছে। 1.1072, 1.1075 এবং 1.1084 লেভেল অতিক্রম করার পর প্রবণতা এখন 1.1091 এর সর্বশেষ টেকনিক্যাল রেসিস্ট্যান্সের দিকে চলমান রয়েছে। যদি উক্ত লেভেলও অতিক্রান্ত হয়, তাহলে বুল এ এর পরবর্তী লক্ষ্যমাত্রা হবে 1.1109। গতিময়তা শক্তিশালী এবং ইতিবাচক পর্যায়ে রয়েছে, যদিও H4 সময়সীমায় বাজার ওভারব্রোট পর্যায়ে পৌঁছে যাচ্ছে। বড় সময়সীমার ক্ষেত্রে প্রবণতা এখন নিম্নমুখী।
সাপ্তাহিক পিভট পয়েন্ট:
WR3 - 1.1148
WR2 - 1.1102
WR1 - 1.1085
সাপ্তাহিক পিভট - 1.1036
WS1 - 1.1017
WS2 - 1.0968
WS3 - 1.0949
ট্রেডিংয়ের পরামর্শ:
বর্তমান বাজার পরিস্থিতিতে সেরা ট্রেডিং কৌশল হলো অপেক্ষাকৃত বড় সময়সীমার ভিত্তিতে ট্রেড করা, এবং সে অনুযায়ী প্রবণতা এখন নিম্নমুখী। নিম্নমুখী প্রবণতা ঊর্ধ্বমুখী মুভমেন্টগুলোকে লোকাল কারেকশন হিসাবে বিবেচনা করা হয়। প্রবণতাকে নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী হওয়ার জন্য 1.1445 লেভেল স্পষ্টভাবে অতিরক্রম করতে হবে। দীর্ঘমেয়াদে এন্ডিং ডায়াগোনাল প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, যা শীঘ্রই নিম্নমুখী প্রবণতা শুরু হওয়ার নির্দেশনা দিচ্ছে। কাছাকাছি টেকনিক্যাল সাপোর্টের অবস্থান 1.0999 এবং টেকনিক্যাল রেসিস্ট্যান্সের অবস্থান 1.1267।

