logo

FX.co ★ GBP/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (২১ নভেম্বর, ২০১৯)

GBP/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (২১ নভেম্বর, ২০১৯)

বাজারের টেকনিক্যাল বিশ্লেষণ:

GBP/USD পেয়ার এর 1.2988 লেভেলের দিকে চলমান প্রবণতা বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ টেকনিক্যাল রেসিস্ট্যান্স লেভেল তা থামিয়ে দিয়েছে। কিন্তু বুলিশ প্রবণতা এখনও নতুন করে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। লোকাল কারেকটিভ হ্রাস খুব সম্ভবত শেষ হয়েছে এবং প্রবণতা এখন ঊর্ধ্বমুখী হতে পারে। গতিময়তা এখন নিরপেক্ষে, কিন্তু বাজারে অতিবিক্রয় পরিস্থিতি তৈরি হলে প্রবণতার গতিময়তা নেগেটিভ হতে পারে এবং সেক্ষেত্রে বুলিশ প্রবণতার ক্ষেত্রে তা সহায়ক হবে না।

সাপ্তাহিক পিভটসমূহ:

WR3 - 1.3108

WR2 - 1.3004

WR1 - 1.2968

সাপ্তাহিক পিভট - 1.2874

WS1 - 1.2826

WS2 - 1.2727

WS3 - 1.2680

ট্রেডিংয়ের পরামর্শ:

বর্তমান বাজার পরিস্থিতিতে সেরা ট্রেডিং কৌশল হলো অপেক্ষাকৃত বড় সময়সীমার ভিত্তিতে ট্রেড করা এবং সে অনুযায়ী প্রবণতা এখন নিম্নমুখী। প্রবণতাকে নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী হতে হলে বুলিশ প্রবণতাকে 1.3012 লেভেল অতিক্রম করতে হবে। দীর্ঘ-মেয়াদে টেকনিক্যাল সাপোর্টের অবস্থান 1.2231 - 1.2224 এবং টেকনিক্যাল রেসিস্ট্যান্সের অবস্থান 1.3509। যতক্ষন পর্যন্ত মূল্য প্রবণতা উক্ত লেভেলের নিচে অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত নিম্নমুখী প্রবণতা 1.1957 লেভেল বা আরও নিচের লক্ষ্যমাত্রায় চলমান থাকবে।

GBP/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (২১ নভেম্বর, ২০১৯)

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account