বাজার বিশ্লেষণ:
প্রবণতার গতিবেগ গতকাল থেকে তেমন পরিবর্তন হয়নি এবং GBP/USD এখনও 1.2765 - 1.3012 এর সংকীর্ণ রেঞ্জের মধ্যে চলমান রয়েছে। বিপরীত প্রবণতা বা রেঞ্জ ভেদ করার তেমন কোনো সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। মনে হচ্ছে বুলিশ প্রবণতা 1.2939 থেকে 1.3012 এর মধ্যকার টেকনিক্যাল রেসিস্ট্যান্স ভেদ করার জন্য যথেষ্ট শক্তিশালী নয়, তাই রেঞ্জের মধ্য কনসোলিডেশন পর্যায়ে রয়েছে। বাজারে ওভারব্রোট পরিস্থিতি থাকায় গতিময়তা এখন দুর্বল, ফলে তা বুলিশ প্রবণতার জন্য সহায়ক হবে না। অপেক্ষাকৃত বড় সময়সীমার ভিত্তিতে প্রবণতা এখন নিম্নমুখী।
সাপ্তাহিক পিভট পয়েন্টসমূহ:
WR3 - 1.3071
WR2 - 1.3026
WR1 - 1.2910
সাপ্তাহিক পিভট - 1.2886
WS1 - 1.2750
WS2 - 1.2708
WS3 - 1.2590
ট্রেডিংয়ের পরামর্শ:
বর্তমান বাজার পরিস্থিতিতে সেরা ট্রেডিং কৌশল হলো অপেক্ষাকৃত বড় সময়সীমার ভিত্তিতে ট্রেড করা এবং সে অনুযায়ী প্রবণতা এখন নিম্নমুখী। নিম্নমুখী প্রবণতায় ঊর্ধ্বমুখী মুভমেন্টগুলোকে কারেকশন হিসাবে বিবেচনা করা হয়। প্রবণতাকে নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী হওয়ার জন্য 1.3012 লেভেল অতিক্রম করতে হবে। দীর্ঘ-মেয়াদে প্রধান টেকনিক্যাল সাপোর্টের অবস্থান 1.2231 - 1.2224 এবং টেকনিক্যাল রেসিস্ট্যান্সের অবস্থান 1.3509। যতক্ষণ পর্যন্ত মূল্য উক্ত লেভেলের নিচে থাকবে, ততক্ষণ পর্যন্ত নিম্নমুখী প্রবণতা 1.1957 লেভেল বা আরও নিচের কোনো লক্ষ্যমাত্রায় চলমান থাকবে।

