টেকনিক্যাল বিশ্লেষণ:
যেসব ট্রেডার সংকীর্ণ রেঞ্জের মধ্যে ট্রেডিং করতে পছন্দ করেন তাদের জন্য বাজার এখন অনুকূলে, কারণ মূল্য প্রবণতা 1.2765 - 1.3012 এর মধ্যকার সংকীর্ণ রেঞ্জের মধ্যে রয়েছে এবং উক্ত রেঞ্জে ভেদ হওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। মনে হচ্ছে বুলিশ প্রবণতা 1.2939 থেকে 1.3012 পর্যন্ত টেকনিক্যাল রেসিস্ট্যান্স জোন ভেদ করে বের হতে পারছে না, এর ফলে প্রবণতার কনসোলিডেশন বা ঘণীভূত অবস্থা বিরাজমান রয়েছে। বাজারে ওভারব্রোট পরিস্থিতি চলমান থাকায় প্রবণতার গতিময়তা এখন দুর্বল প্রকৃতির। অপেক্ষাকৃত বড় সময়সীমায় প্রবণতা এখন নিম্নমুখী।
সাপ্তাহিক পিভট পয়েন্টসমূহ:
WR3 - 1.3071
WR2 - 1.3026
WR1 - 1.2910
পিভট পয়েন্ট - 1.2886
WS1 - 1.2750
WS2 - 1.2708
WS3 - 1.2590
ট্রেডিংয়ের পরামর্শ:
বর্তমান বাজার পরিস্থিতিতে সেরা ট্রেডিং কৌশল হলো অপেক্ষাকৃত বড় সময়সীমার ভিত্তিতে ট্রেড করা এবং সে অনুযায়ী প্রবণতা এখন নিম্নমুখী। নিম্নমুখী প্রবণতায় ঊর্ধ্বমুখী মুভমেন্টগুলোকে লোকাল কারেকশন হিসাবে বিবেচনা করা হয়। প্রবণতাকে নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী হতে হলে 1.3012 লেভেল অতিক্রম করতে হবে। দীর্ঘ-মেয়াদে টেকনিক্যাল সাপোর্টের অবস্থান 1.2231 - 1.2224 এবং রেসিস্ট্যান্সের অবস্থান 1.3509। যতক্ষণ পর্যন্ত মূল্য উক্ত লেভেলের নিচে ট্রেডিং হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিম্নমুখী প্রবণতা 1.1957 লেভেল বা আরও নিচের কোনো লক্ষ্যমাত্রায় চলমান থাকবে।

