logo

FX.co ★ EUR/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (18 ফেব্রুয়ারি, 2020)

EUR/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (18 ফেব্রুয়ারি, 2020)

বাজার পরিস্থিতির কারিগরি বিশ্লেষণ:

EUR/USD পেয়ার 1.0823 লেভেলে লো তৈরি করেছে এবং প্রবণতা এখন নিম্নমুখী চ্যানেলের মধ্যে রয়েছে। বিক্রয় চাপের পর বাউন্সগুলোর গভীরতা কমে গিয়েছে, তাই ওভারসোল্ড বাজার পরিস্থিতি থাকার পরেও নিম্নমুখী প্রবণতার সম্ভাবনা বেশি। গতিময়তা এখনও দুর্বল এবং বিপরীত প্রবণতার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিয়ারিশ প্রবণতার পরবর্তী লক্ষ্যমাত্রা 1.0778 লেভেল এবং কাছাকাছি টেকনিক্যাল রেসিস্ট্যান্সের অবস্থান 1.0879 এবং 1.0885 লেভেল। স্বল্পমেয়াদে প্রবণতার পরিবর্তন সম্পর্কে সতর্ক অবস্থান গ্রহণ করুন।

সাপ্তাহক পিভট পয়েন্টসমূহ:

WR3 - 1.1027

WR2 - 1.0991

WR1 - 1.0896

সাপ্তাহিক পিভট - 1.0858

WS1 - 1.0763

WS2 - 1.0726

WS3 - 1.0633

ট্রেডিংয়ের পরামর্শ:

বর্তমান বাজার পরিস্থিতিতে সেরা ট্রেডিং কৌশল হবে সাম্প্রতিক মাসগুলোর মতই: অপেক্ষাকৃত বড় সময়সীমার ভিত্তিতে ট্রেড করা এবং সে অনুযায়ী প্রবণতা এখন নিম্নমুখী। নিম্নমুখী প্রবণতায় ঊর্ধ্বমুখী মুভমেন্টগুলোকে লোকাল কারেকশন হিসাবে বিবেচনা করা হয়। যতক্ষণ পর্যন্ত 1.1445 লেভেল স্পষ্টভাবে ভেদ করে প্রবণতা ঊর্ধ্বমুখী না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিম্নমুখী প্রবণতার চলমান থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাপ্তাহিক টাইমফ্রেম এর মত বড় সময়সীমায় এন্ডিং ডায়াগোনাল প্রাইস প্যাটার্ন লক্ষ্যনীয়, যা শীঘ্রই নিম্নমুখী প্রবণতার সমাপ্তির নির্দেশনা দিচ্ছে। স্বল্পমেয়াদে টেকনিক্যাল সাপোর্টের অবস্থান 1.0981 এবং টেকনিক্যাল রেসিস্ট্যান্সের অবস্থান 1.1267 লেভেল।

EUR/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (18 ফেব্রুয়ারি, 2020)

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account