logo

FX.co ★ EUR/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (20 ফেব্রুয়ারি, 2020)

EUR/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (20 ফেব্রুয়ারি, 2020)

বাজারের কারিগরি বিশ্লেষণ:

EUR/USD পেয়ার নিম্নমুখী প্রবণতায় চলমান রয়েছে, যদিও প্রাইস চ্যানেলের আকার কিছুটা বিস্তৃত হয়ে 1.0782 - 1.0815 পর্যন্ত হয়েছে। ওভারসোল্ড বাজার পরিস্থিতি থাকা সত্ত্বেও, বাউন্সগুলো খুব বেশি দীর্ঘায়িত না হওয়ার কারণে বিয়ারিশ চাপ এখনও অনেক বেশি। প্রবণতার গতিময়তা এখনও দুর্বল এবং ট্রেন্ড রিভার্সাল বা বিপরীত প্রবণতার তেমন কোনো সম্ভাবনা নেই। বিয়ারিশ প্রবণতার পরবর্তী লক্ষ্যমাত্রা 1.0772 এবং টেকনিক্যাল রেসিস্ট্যান্স লেভেলগুলোর অবস্থান 1.0832 এবং 1.0823। স্বল্পমেয়াদে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।

সাপ্তাহিক পিভট পয়েন্টসমূহ:

WR3 - 1.1027

WR2 - 1.0991

WR1 - 1.0896

সাপ্তাহিক পিভট - 1.0858

WS1 - 1.0763

WS2 - 1.0726

WS3 - 1.0633

ট্রেডিংয়ের পরামর্শ:

বর্তমান বাজার পরিস্থিতিতে সেরা ট্রেডিং কৌশলো হবে সাম্প্রতিক সময়ে অবলম্বন করা কৌশলগুলোকে কাজে লাগানো: অপেক্ষাকৃত বড় সময়সীমার ভিত্তিতে ট্রেড করুন এবং সে অনুযায়ী প্রবণতা এখন নিম্নমুখী। নিম্নমুখী প্রবণতায় ঊর্ধ্বমুখী মুভমেন্টগুলোকে লোকাল কারেকশন হিসাবে বিবেচনা করা হবে। যতক্ষণ পর্যন্ত 1.1445 লেভেল সম্পূর্ণরূপে ভেদ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিম্নমূখী প্রবণতা চলমান থাকতে পারে। সাপ্তাহিক টাইমফ্রেম এর মত বড় সময়সীমায় এন্ডিং ডায়াগোনাল প্রাইস প্যাটার্ন লক্ষ্যনীয়, যা শীঘ্রই নিম্নমুখী প্রবণতার সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে। স্বল্পমেয়াদে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সাপোর্টের অবস্থান 1.0981 এবং টেকনিক্যাল রেসিস্ট্যান্সের অবস্থান 1.1267 লেভেল।

EUR/USD এর টেকনিক্যাল বিশ্লেষণ (20 ফেব্রুয়ারি, 2020)

* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account