EUR/USD
ইউরো সোমবার কিছুটা কারেকশন প্রদর্শন করছে, কিন্তু আজ এশিয়ান সেশনে ঊর্ধ্বমুখী মুভমেন্ট আরও বেশি সক্রিয় মনে হচ্ছে। মার্লিন অসসিলেটরের সংকেত লাইন শক্তিশালী হচ্ছে। কারেকশনের প্রথম লক্ষ্যমাত্রা 1.0879 লেভেল, যা 2019 সালের 1 অক্টোবরের সর্বনিম্ন পয়েন্ট। উক্ত লেভেল অতিক্রম করলে দ্বিতীয় লক্ষ্যমাত্রা হবে 1.0967 লেভেল। এখানে প্রাইস চ্যানেলের সাথে 38.2% ফিবানচি লেভেল মিলিত হবে এবং খুব সম্ভবত MACD লাইনও মিলিত হবে, যা উক্ত পয়েন্টের দিকে এগিয়ে আসছে। উক্ত লেভেল শক্তিশালী মনে হচ্ছে, তাই সেখান থেকে নিম্নমুখী হওয়ার সম্ভাবনা বেশি।

মার্লিন অসসিলেটর চার-ঘণ্টা চার্টের প্রবৃদ্ধি শক্তিশালী করেছে, সংকেত লাইন ইতিবাচক অঞ্চলে ছিলো। আশা করা যায় প্রথম লক্ষ্যমাত্রা 1.0879 স্পর্শ করবে এবং দ্বিতীয় লক্ষ্যমাত্রার দিকে প্রবণতার গতিময়তা চলমান থাকবে।

