logo

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আতংক বিরাজ করছে

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আতংক বিরাজ করছে

গত কয়েক মাসে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মোট বাজার মূলধন $2 ট্রিলিয়ন হ্রাস পেয়েছে। ক্রিপ্টোকারেন্সির মূল্যের স্থিতিশীলতা, পেমেন্ট মেথড হিসেবে এগুলোর আবেদন এবং মূল্যমান ধরে রাখার মাধ্যমে হিসেবে এর ব্যবহার সম্পর্কে এটুকুই মূলত জানা প্রয়োজন। মনে রাখবেন যে বিটকয়েন শুধুমাত্র এটির মূল্যের অতিমাত্রার অস্থিরতার জন্যই নয়, পাশাপাশি কোনো স্পষ্ট কারণ ছাড়াই এটির মূল্যের মুভমেন্টের জন্যও পরিচিত। উদাহরণস্বরূপ, গত বছর ট্রাম্প যখন বাণিজ্য শুল্ক আরোপ করা শুরু করেছিলেন তখন শুরুতে বিটকয়েনের দরপতন হয়, এবং বছরের দ্বিতীয়ার্ধে একই বাণিজ্য যুদ্ধের প্রভাবে এটির মূল্য বেড়েও যায়। "বিশেষজ্ঞরা" বিটকয়েনের মূল্যের মুভমেন্টগুলোকে ন্যায়সঙ্গত করার জন্য সর্বোৎকৃষ্টভাবে তাদের সাহিত্যিক প্রতিভা ব্যবহার করেন। অনেকেই দুর্দান্ত উপন্যাস লিখে ফেলতে পারতেন।

উদাহরণস্বরূপ, সম্প্রতি একটি ধারণা প্রচলিত হয়েছিল যে ফেডারেল রিজার্ভ মুদ্রানীতি নমনীয় করতে থাকবে এবং কোয়ান্টিটেটিভ ইজিং কার্যক্রম বাড়ানোর কথাও ভাবা হচ্ছিল, যা নতুন করে বিটকয়েনের মূল্য বৃদ্ধি শুরু করতে পারতো। আগেও এমন ধারণা প্রচলিত ছিল যে বিটকয়েন মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে কাজ করে। সেইসাথে S&P 500 সূচক এবং স্বর্ণের মূল্যের উচ্চ পারস্পারিক সম্পর্কের চার্টও উপস্থাপন করা হয়েছিল। দেখা যাচ্ছে যে বিটকয়েনের মূল্যের মুভমেন্টের এই সব "ন্যায্যতার" কোনো মূল্যই নেই। প্রথমত অনেক বিশেষজ্ঞেরই ব্যক্তিগত স্বার্থ কাজ করে—তারা ক্রিপ্টোতে বিনিয়োগ করেছেন, তাই বিটকয়েনের মূল্যের স্থিতিশীল ঊর্ধ্বমুখী প্রবণতাকে ঘিরেই তাদের ব্যক্তিগত লাভ আবর্তিত হয়। দ্বিতীয়ত, তারা উপযুক্ত কোনো ইভেন্ট বেছে নেন যা ব্যাখ্যা দেয় যে কেন বিটকয়েনের মূল্য বাড়ছে বা নিকট ভবিষ্যতে এটির মূল্য অবশ্যই বাড়বে। ধরা যাক, আপনি যদি মুদ্রাস্ফীতি থেকে মূলধন রক্ষা করার জন্য বিটকয়েন ব্যবহার না করতেন, তাহলে আপনি অনেক বেশি ধনী হতেন।

গতকাল সকল বড় ট্রেডাররা বিটকয়েন বিক্রি করতে শুরু করে। বড় বিনিয়োগ তহবিলগুলো, ডোনাল্ড ট্রাম্পের ফান্ড, ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্প—সবাই বিক্রি করেছে। মার্কেটে "ডাম্পিং" শুরু হয়েছে—যা "পাম্পিং"-এর বিপরীত ঘটনা। বিটকয়েনের মূল্যের মুভমেন্টকে বিভিন্ন মৌলিক কারণের সংমিশ্রণে ব্যাখ্যা করার চেয়ে এই দুই ঘটনাকে ব্যবহার করা অনেক সহজ। দেখা যাচ্ছে, নতুন মার্কিন প্রশাসনের আনুকূল্য বা ক্ল্যারিটি অ্যাক্টের সম্ভাব্য বৈধতাও ট্রেডারদের কাছে তেমন কোনো তাৎপর্য বহন করে না। তাই ট্রেডিংয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় টেকনিক্যাল বিশ্লেষণ মেনে চলা উচিত। ক্রিপ্টো অ্যাসেটের ক্ষেত্রে এটি কারেন্সি বা স্টক অ্যাসেটের তুলনায় আরও বেশি গুরুত্বপূর্ণ।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আতংক বিরাজ করছে

BTC/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ:

দৈনিক টাইমফ্রেমে বিটকয়েনের মূল্যের নিম্নমুখী প্রবণতার গঠন অব্যাহত রয়েছে। নিশ্চিতভাবেই নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে, এবং CHOCH লাইন বর্তমানে $97,900‑এ অবস্থান করছে। কেবলমাত্র বিটকয়েনের মূল্য এই লেভেলের উপরে গেলে বলা যাবে যে নিম্নমুখী প্রবণতা সম্পন্ন হয়েছে। "2026 সালে, বিটকয়েনের মূল্য $60,000-এ নেমে যেতে পারে।" আমরা আগেও এই কথা বলেছি, এবং এখন বিটকয়েনের মূল্য $60,000‑এর খুব কাছাকাছি আছে। ঠিক গতকালই বিটকয়েনের $10,000 দরপতন হয়েছে। বিটকয়েনের মূল্য "বিয়ারিশ" FVG ($96,900 – $98,000)‑তে উল্লেখযোগ্য প্রতিক্রিয়ার শিকার হয়েছে এবং একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়। তারপর থেকে বিটকয়েনের মূল্য ইতোমধ্যেই $30,000 হ্রাস পেয়েছে। দরপতনের পরবর্তী টার্গেট হল $57,500 — যা 61.8% ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল। বর্তমানে তিনটি পয়েন্ট অব ইন্টারেস্ট (POI) এরিয়া আছে, এবং নিকট ভবিষ্যতে নতুন এরিয়া গঠন হতে পারে। কিন্তু যদি বিটকয়েনের মূল্যের কারেকশন না হয়, সেক্ষেত্রে এই সব এরিয়ার উপযোগিতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়।

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আতংক বিরাজ করছে

ETH/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ:

দৈনিক টাইমফ্রেমেও ইথেরিয়ামের দরপতন অব্যাহত রয়েছে। সাপ্তাহিক টাইমফ্রেমে একটি ব বিয়ারিশ অর্ডার ব্লকের এক্সিকিউশন চলমান রয়েছে, যা আমরা ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করছি। আমরা বহুবার জোর দিয়ে বলেছি যে নিম্নমুখী মুভমেন্টটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হতে পারে—এটাই বাস্তবে ঘটছে। ইথেরিয়ামের দৈনিক টাইমফ্রেমে তিনটি বিয়ারিশ FVG আছে, এবং ৪‑ঘন্টার টাইমফ্রেমেও তিনটি বিয়ারিশ FVG বিদ্যমান। ট্রেডাররা ভবিষ্যতে এই প্যাটার্নগুলো থেকে নতুন শর্ট পজিশন ওপেনের সুযোগ খুঁজতে পারেন। ইথেরিয়ামের দরপতনের টার্গেট $1,370 পর্যন্ত বিস্তৃত, যা সর্বশেষ ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার স্তর ছিল। বর্তমানে ইথেরিয়ামের মূল্য $1,900‑এর কাছাকাছি রয়েছে... গত শরতে এটির দাম প্রায় $5,000 ছিল।

চিত্রের ব্যাখ্যা:

  • CHOCH – ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।
  • লিকুইডিটি – স্টপ লসের লিকুইডিটি, যা ট্রেডাররা তাদের পজিশন বিল্ড করার জন্য ব্যবহার করে।
  • FVG – প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া; এই এরিয়াগুলোতে মূল্য দ্রুত এগিয়ে যায়, যা মার্কেটে ক্রেতা/বিক্রেতা যেকোনো একপক্ষের সম্পূর্ণ অনুপস্থিতি নির্দেশ করে। পরে মূল্য ওই এরিয়ায় দিকে ফিরে এসে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা যায়।
  • IFVG – প্রাইস ইনএফিসিয়েন্সির ইনভার্টেড এরিয়া; এমন একটি এরিয়া যেখানে ফিরে এসে সেখানে কোনো প্রতিক্রিয়া না করে ইম্পালসিভভাবে ব্রেক করে যায় এবং পরে বিপরীত দিক থেকে টেস্ট করে।
  • OB – অর্ডার ব্লক; সেই ক্যান্ডেল যেখানে মার্কেট মেকার তাদের পজিশন ওপেন করে লিকুইডিটি নিয়ে অপোজিট পজিশন বিল্ড করে।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account