শুক্রবারের ট্রেডিংয়ের পর্যালোচনা:
GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

শুক্রবার GBP/USD পেয়ারের মূল্য চতুর্থবারের মতো 1.3437-এ নেমে গিয়েছিল এবং সোমবার ভোররাতে সেই লেভেল ব্রেক করে নিম্নমুখী হয়েছে। ফলে, এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে গত সপ্তাহের শেষের দিকে ট্রেডাররা মার্কিন ডলারের দিকে আরও বেশি দৃষ্টি দিতে শুরু করে। জেনেভায় বৃহস্পতিবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাগুলো ব্যর্থ হলে তখনই পরিষ্কার হয়ে যায় যে ইরানে যুদ্ধ শুধু সময়ের ব্যাপার। শনিবার সামরিক সংঘাত শুরু হয়, তবে ট্রেডাররা কেবল সোমবারই প্রতিক্রিয়া দেখাতে পেরেছে। তাই নতুন সপ্তাহ মার্কিন ডলারের মূল্যের উত্থানের সাথে শুরু হয়েছে, এবং ব্রিটিশ পাউন্ড আবারও পরিস্থিতির জালে বন্দী হয়ে পড়েছে। সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের মধ্যে শুধুমাত্র গত শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত উৎপাদক মূল্য সূচকের (PPI) কথা উল্লেখ করা যায়। ধারাবাহিকভাবে দ্বিতীয় মাসের মতো উৎপাদন মূল্য সূচকের (PPI) ফলাফল প্রত্যাশার চেয়ে বেশি ছিল, যা আগামী মাসগুলোতে নতুন করে ফেড কর্তৃক সুদের হার হ্রাসের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে।
GBP/USD পেয়ারের 5M চার্ট

শুক্রবার ৫-মিনিটের টাইমফ্রেমে বেশ কয়েকটি সিগন্যাল গঠিত হয়েছিল, তবে সবগুলো সিগন্যাল সঠিক বা কার্যকর ছিল না। ইউরোপীয় সেশনে তিনটি সিগন্যাল গঠিত হয়, যার মধ্যে দুইটি ভুল প্রমাণিত হয়। ফলশ্রুতিতে নতুন ট্রেডাররা এই দুইটি ট্রেড থেকে লোকসান করতে পারতো, এবং তৃতীয় সিগন্যালটিতে কার্যকরভাবে এক্সিকিউট করা উচিত ছিল না। মার্কিন সেশনে এই পেয়ারের মূল্য 1.3437-1.3446 এরিয়ার কাছ থেকে তিনবার বাউন্স করে, যা ট্রেডারদের লং পজিশন ওপেন করার সুযোগ দিয়েছিল এবং দিনের শেষে এই পেয়ারের মূল্য নিকটতম লক্ষ্যমাত্রা 1.3484-1.3489 পর্যন্ত পৌঁছায়। তাই সকালের লোকসানগুলো কিছুটা পুষিয়ে নেয়া যায়। গত রাতে এই পেয়ারের মূল্য 1.3403-1.3407 এরিয়া থেকে দুইবার বাউন্স করে এবং 1.3437-1.3446 এরিয়ায় আটকে যায়।
সোমবার কীভাবে ট্রেডিং করতে হবে:
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্য প্রথমে ডাউনওয়ার্ড ট্রেন্ডলাইন ব্রেক করে এবং পরে সঙ্গে সঙ্গেই নতুন আপওয়ার্ড ট্রেন্ডলাইনও ব্রেক করে। মধ্যমেয়াদে মার্কিন ডলারের দর বৃদ্ধির জন্য বৈশ্বিক পর্যায়ে কোনো ভিত্তি নেই বলে আমরা 2025 থেকে শুরু হওয়া বৈশ্বিক উর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতার প্রত্যাশা করছি, যা অন্ততপক্ষে এই পেয়ারের মূল্যকে 1.4000 পর্যন্ত নিয়ে যেতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সর্বিক পরিস্থিতি প্রায়শই ব্রিটিশ পাউন্ডের পক্ষে অনুকূল ছিল না, আর ট্রেডাররা প্রায়ই যুক্তরাষ্ট্রের নেতিবাচক সংবাদকে উপেক্ষা করেছে, ফলে মার্কিন ডলারের দর বাড়তে পেরেছে।
সোমবার এই পেয়ারের মূল্য 1.3437-1.3446 এরিয়া ব্রেক করলে নতুন ট্রেডাররা লং পজিশন ওপেন করার কথা বিবেচনা করতে পারেন; যেখানে মূল্যের 1.3484-1.3489-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। এই পেয়ারের মূল্য 1.3437-1.3446 এরিয়ার নিচে কনসোলিডেট করলে শর্ট পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3403-1.3407-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3319-1.3331, 1.3365, 1.3403-1.3407, 1.3437-1.3446, 1.3484-1.3489, 1.3529-1.3543, 1.3643-1.3652, 1.3695, 1.3741-1.3751, 1.3814-1.3832, 1.3891-1.3912, এবং 1.3975। সোমবার যুক্তরাজ্যে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই, যখন যুক্তরাষ্ট্রে উৎপাদন খাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ ISM সূচক প্রকাশিত হবে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
