গতকাল বিটকয়েনের মূল্যের স্থিতিশীলতা বজায় ছিল এবং মার্কিন ট্রেডিং সেশনে এটির মূল্য সামান্য বৃদ্ধি পেয়েছে, যা নতুন করে বৈশ্বিক জ্বালানি সংকটের সূচনার মধ্যে অপেক্ষাকৃত ইতিবাচক পরিস্থিতি নির্দেশ করে। ইথেরিয়ামের মূল্য এখনও $2,000 লেভেলের নিচে রয়েছে, যা এটির নেতিবাচক পরিস্থিতি নির্দেশ করছে এবং উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করছে।

বিটকয়েন ও প্রধান অ্যাসেটগুলো সম্পর্কে তুলনামূলকভাবে স্পষ্ট ধারণা পাওয়া গেলেও, এবার অল্টকয়েন মার্কেটে কী ঘটছে সেদিকে দৃষ্টিপাত করা যাক। ক্রিপ্টোকোয়ান্টের এক তথ্যে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে: মোট অল্টকয়েনগুলোর 38%-এর মূল্য ঐতিহাসিক সর্বনিম্ন লেভেলের কাছাকাছি অবস্থান করছে। এটা ইঙ্গিত দেয় যে বড় ট্রেডার বা হোয়েলদের ছাড়া ডিজিটাল অ্যাসেটগুলোর একটি উল্লেখযোগ্য অংশ গভীর এবং দীর্ঘস্থায়ী দরপতনের শিকার হয়েছে। সামগ্রিকভাবে ফাইনিয়ান্সিয়াল মার্কেটের ঝুঁকিপূর্ণ অ্যাসেটগুলোর, যার মধ্যে অল্টকয়েনও রয়েছে, পক্ষে পরিস্থিতি ততটা অনুকূল নয়। স্পষ্টভাবেই লিকুইডিটি আরও ঐতিহ্যবাহী এবং বিনিয়োগকারীদের মতে বেশি নিরাপদ বলে বিবেচিত অ্যাসেট ক্লাসগুলোর দিকে সরে যাচ্ছে। ধারাবাহিকভাবে অস্থিরতা বজায় থাকলেও মেটালগুলো এবং বৈশ্বিক সামষ্টিক-অর্থনৈতিক অনুঘটক দ্বারা প্রভাবিত কমোডিটিগুলো—যেমন জ্বালানি তেল—বর্তমানে বিনিয়োগকারীদের কাছ থেকে বেশি মনোযোগ আকর্ষণ করছে। ফলে অল্টকয়েনগুলো ব্যাপক বিক্রির চাপের মুখে রয়েছে এবং সেগুলোর মূল্য তীব্রভাবে হ্রাস পাচ্ছে।
এ ধরনের বিনিয়োগের পুনর্বিন্যাস নির্দেশ করে যে বিনিয়োগকারীরা বর্তমানে ঝুঁকি হ্রাসের দিকে মনোনিবেশ করছে এবং স্পেকুলেটিভ বা অনুমানের উপর ভিত্তি করে বিনিয়োগের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে। সার্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ইরান থেকে উদ্ভূত ভূ-রাজনৈতিক হুমকির কারণে বিনিয়োগ প্রবাহ নিরাপদ বিনিয়োগের দিকে সরে যাচ্ছে। এর ফলে অল্টকয়েন মার্কেটে অব্যাহতভাবে স্থবিরতা বা আরও দরপতন চলতে পারে যতক্ষণ না সামগ্রিক পরিস্থিতির মৌলিক পরিবর্তন ঘটে।
38% নির্দেশকটি এই বর্তমান সাইকলের মধ্যে সবচেয়ে বড় দরপতনকে প্রতিনিধিত্ব করে। তুলনামূলকভাবে, ২০২৫ সালের এপ্রিলে এই সংখ্যা ছিল 35%, এবং এফটিএক্স এক্সচেঞ্জ ধসের ঠিক পরে এটি 37.8% ছিল।
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশলের ক্ষেত্রে, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যের উল্লেখযোগ্য পুলব্যাকগুলোর উপর নির্ভর করে ট্রেডিং চালিয়ে যাব—দীর্ঘমেয়াদে মার্কেটের বুলিশ প্রবণতা চলমান থাকার প্রত্যাশা করছি, যা এখনও বিদ্যমান রয়েছে।
স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী নিচে বর্ণনা করা হয়েছে।

বিটকয়েন
বাই সিগন্যাল
পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $70,000-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $69,000-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $70,000-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা 2: যদি $67,900 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $69,000 এবং $70,000-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $66,500-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $67,900-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $66,500-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা 2: যদি $69,000 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $67,900 এবং $66,500-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম
বাই সিগন্যাল
পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $2,027-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,989-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,072-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা 2: যদি $1,959 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,989 এবং $2,027-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $1,934-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,959-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $1,934 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং পুলব্যাকের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা 2: যদি মূল্য $1,989-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,959 এবং $1,934-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
